নাসিররনগরসহ সারাদেশের বিভিন্ন স্থানে হিন্দুদের বাড়ি-ঘর ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জেলা পূজা উদযাপন পরিষদ এবং হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ।
শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে মানিকগঞ্জ প্রেসক্লাবের সামনে পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় সদস্য লক্ষ্মী চ্যাটার্জি সভাপতিত্বে ঘণ্টা ব্যাপি মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এসময় বক্তব্য রাখেন হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার অ্যাডভোকেট দীপক ঘোষ, ঘাতক দালাল নির্মূল কমিটির জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাখাওয়াত হোসাইন খান, জেলা সিপিবির সাধারণ সম্পাদক মজিবুর রহমান, জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি অ্যাডভোকেট অসীম কুমার বিশ্বাস, সাধারণ সম্পাদক রতন দত্ত, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের জেলার সাধারণ সম্পাদক আশুতোষ রায়সহ অনেকে। পরে শহরে বের করা বিক্ষোভ মিছিল।








