নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে প্রায় ৩ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার সাহাপুর ও চান্দেরর্কীতি এলাকাতে এ অভিযান চলে। অভিযানের সময় উপজেলার উদ্ভবগঞ্জ এলাকায় ‘শাপলা রেস্টেুরেন্ট’ নামের একটি রেস্টুরেন্টের অবৈধ গ্যাস সংযোগ ব্যবহারের অভিযোগে সংযোগ বিচ্ছিন্ন করে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
তিতাস গ্যাস ট্র্যান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড সোনারগাঁও অঞ্চলের উপ-ব্যবস্থাপক ইঞ্জিনিয়ার মশিউর রহমান জানান, সোনারগাঁয়ের ১০টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় দীর্ঘদিন ধরে স্থানীয় প্রভাবশালী রাজনৈতিক নেতাকর্মীরা অবৈধভাবে মোটা অঙ্কের টাকার বিনিময়ে কয়েক হাজার আবাসিক গ্যাস সংযোগ দিয়ে আসছে। এ অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে বিকাল পর্যন্ত সোনারগাঁ উপজেলার সহকারী কমিশনার (ভূমি) রেবায়েত হায়াত শিপলু ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে প্রায় তিন হাজার গ্যাস সংযোগ মেইন লাইনের সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
/এআর/








