নারী পুলিশের মৃত্যুর ঘটনায় মামলা, কনস্টেবল জিয়া গ্রেফতার

সাভার প্রতিনিধি
১১ নভেম্বর ২০১৬, ০৩:৩৩আপডেট : ১১ নভেম্বর ২০১৬, ০৩:৩৫

গ্রেফতার বিয়ের প্রলোভন দেখিয়ে নারী পুলিশ সদস্যের সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলার পর বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় আশুলিয়ায় সাবিনা ইয়াসমিন (২৪) নামে এক নারী পুলিশ সদস্য আত্মহত্যা করেছে বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় নিহতের ভাই লিটন বাদী হয়ে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করার পর অভিযুক্ত পুলিশ কনস্টেবল জিয়াকে গ্রেফতার করেছে পুলিশ।  
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন।
আটককৃত কনস্টেবল জিয়া ফরিদপুরের আলফাডাঙ্গা এলাকার এনামুর হকের ছেলে। তিনি আশুলিয়া থানায় পুলিশের কনস্টেবল হিসেবে চাকরি করতেন।
বৃহস্পতিবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে জিয়াকে আদালতে পাঠায় পুলিশ। এর আগে বুধবার বিকেল সাড়ে চার টার দিকে আশুলিয়া থানার পেছনে আহাদ আলীর বাড়ি থেকে নিহতের ঝুলন্ত লাশটি উদ্ধার করা হয়। এসময় ওই কক্ষের ভেতরে নারী পুলিশ সদস্যের হাতে লেখা একটি চিরকুট উদ্ধার করে পুলিশ।
ওসি জানান, জিয়ার বিরুদ্ধে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

/এইচকে/

সম্পর্কিত
সর্বশেষ খবর
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম