৯ জেএসসি পরীক্ষার্থীর ওপর হামলা: মামলা হলেও গ্রেফতার নেই

শরীয়তপুর প্রতিনিধি
১২ নভেম্বর ২০১৬, ১২:০৩আপডেট : ১২ নভেম্বর ২০১৬, ১২:০৩

শরীয়তপুর শরীয়তপুর সদর উপজেলার বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয়ের ৯ জেএসসি পরীক্ষার্থীর ওপর হামলার ঘটনায় বৃহস্পতিবার রাতে পালং মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবুল মিয়া বাদী হয়ে শামীম দেওয়ানসহ চার জনকে আসামি করে মামলাটি দায়ের করেন। তবে মামলা হলেও শনিবার পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। এদিকে ঘটনার কারণ সম্পর্কে এলাকায় পরস্পরবিরোধী তথ্য পাওয়া গেছে।

সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, কিছুদিন আগে বিনোদপুর পাবলিক উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ক্রিকেট খেলা দেখতে গেলে স্থানীয় কয়েকজন শামীমকে মারধর করে। এর জের ধরে বৃহস্পতিবার দুপুরে জসিম, সাইফুলসহ বিদ্যালয়ের কয়েকজন জেএসসি পরীক্ষার্থী পরীক্ষা শেষ করে বাড়ি যাওয়ার সময় উপুরগাও গ্রামের কাছে গেলে শামীমসহ কয়েকজন তাদের ওপর চড়াও হয়। এ সময় অটোবাইকে থাকা ৪/৫ জন জেএসসি পরীক্ষার্থী ছাত্রী চিৎকার শুরু করলে আশেপাশের লোকজন ছুটে আসেন। স্থানীয়রা তাদের উদ্ধার করে বিদ্যালয়ে পৌঁছে দেন।

তবে শিক্ষার্থীদের অভিভাবকদের সঙ্গে কথা বলে জানা যায়, শিক্ষার্থীরা ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় প্রায়ই বখাটেরা বিরক্ত করে। এর প্রতিবাদ করার কারণেই শিক্ষার্থীদের ওপর হামলার ঘটনা ঘটেছে।

তুলাসার ইউনিয়নের ৮ নং ওয়ার্ড ইউপি সদস্য মোশারফ হোসেন বলেন,  ‘একটি খেলাকে কেন্দ্র করে সৃষ্ট ঝগড়া থেকে বৃহস্পতিবার হাতাহাতির এই ঘটনা ঘটে। এখানে মেয়েদের বিরক্ত করার কোনও বিষয় নেই। গ্রাম্য দলাদলির কারণে এক পক্ষকে ফাঁসানোর জন্য ইভটিজিং এর মিথ্যা অভিযোগ আনা হয়েছে।’

জেএসসি পরীক্ষার্থী জান্নাতুল ফেরদৌসি ইতির বাবা আবু তালিব সিকদার বলেন, ‘ওই এলাকায় কিছু বখাটে ছেলে রয়েছে। তারা স্কুলগামী মেয়েদের নিয়মিত বিরক্ত করে।’

পালং মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) খলিলুর রহমান বলেন, ‘পরীক্ষার্থীদের ওপর হামলার ঘটনায় চার জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। আমরা অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা করছি।’

আরও পড়ুন- 


‘বেঁচে থাকতে এই বিচার দেখে যেতে চাই’ (ভিডিও)

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী