নরসিংদীতে সংঘর্ষে নিহত ৪

নরসিংদী প্রতিনিধি
১৪ নভেম্বর ২০১৬, ১৫:৪৩আপডেট : ১৪ নভেম্বর ২০১৬, ২২:৪৫

নরসিংদীতে সংঘর্ষে নিহত ৪ নরসিংদীর রায়পুরার নিলক্ষায় আধিপত্য বিস্তার নিয়ে বিবদমান দুই চেয়ারম্যান গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়েছে। তৃতীয় দফায় সোমবার সকাল থেকে চলা এ সংঘর্ষে চার গ্রামবাসী নিহত হয়েছেন। এ সময় পাঁচ পুলিশসহ কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। আগুন দেওয়া হয়েছে অর্ধশতাধিক বাড়িঘরে।

নিহতরা হলেন আমিরাবাদ গ্রামের আলতাফ মিয়ার ছেলে মানিক মিয়া (২৫) এবং সোনাকান্দী গ্রামের অরব আলীর ছেলে খোকন মিয়া (৪০) ও একই গ্রামের মঙ্গল মিয়ার ছেলে মামুন মিয়া (২৫)।  নিলক্ষা গ্রামের আব্দুস সালামের ছেলে শাহজাহান মিয়া (৪০)।

নরসিংদীতে সংঘর্ষে নিহত ৪ আহতদের মধ্যে পাঁচ পুলিশ কর্মকর্তাকে নরসিংদী জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরা হলেন রায়পুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজহারুল ইসলাম সরকার, উপ-পরিদর্শক আসাদ মিয়া, মোজাম্মেল হক, জিয়াউর রহমান ও কনস্টেবল জিল্লুর রহমান। বাকিরা গ্রেফতার এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছে।

স্থানীয়রা জানান, আধিপত্য বিস্তার নিয়ে নিলক্ষা ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আব্দুল হকের সমর্থকরা সকাল থেকে টেঁটা, বল্লম ও ককটেলসহ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায়। এ সময় অর্ধশতাধিক বাড়িতে আগুন দেওয়া হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ফাঁকা গুলি ছোড়ে। এ সময় পুলিশের গুলি, ককটেল, টেঁটা, বল্লমের আঘাতে পাঁচ পুলিশসহ উভয় পক্ষের কমপক্ষে ২০ জন আহত  হয়। এ সময় নিহত হন তিনজন। পরে টেঁটাবিদ্ধ অবস্থায় প্রথমে নরসিংদী সদর হাসপাতাল ও পরে ঢাকায় হাসপাতালে নেওয়ার পথে মারা যায় শাহাজাহান মিয়া নামে আরও একজন।  নিহতদের পরিবারের দাবি পুলিশের গুলিতে তাদের মৃত্যু হয়েছে। পরে রায়পুরা থানা পুলিশসহ নরসিংদী থেকে অতিরিক্ত পুলিশ দিনভর চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। 

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার হাসিবুল আলম পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে গুলিবর্ষণের কথা স্বীকার করলেও তাৎক্ষনিকভাবে নিহতের তথ্য জানাতে পারেননি।

প্রসঙ্গত, আধিপত্য বিস্তার নিয়ে শনিবার সন্ধ্যায় বর্তমান চেয়ারম্যান তাজুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান আব্দুল হকের সমর্থকদের মধ্যে প্রথম দফা সংঘর্ষ হয়। এরপর রবিবার দিনভর তারা সংঘর্ষে লিপ্ত হয়।

/বিটি/এআর/

 

  

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম