‘জঙ্গির সঙ্গী তিনি’

গাজীপুর প্রতিনিধি
১৮ নভেম্বর ২০১৬, ১৮:৪২আপডেট : ১৮ নভেম্বর ২০১৬, ১৮:৪৮

গাজীপুরে তথ্যমন্ত্রী ইনু

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘গত সাত বছর খালেদা জিয়া রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসের নেতৃত্ব দিয়েছেন, পৃষ্ঠপোষকতা করেছেন। এর মাধ্যমে খালেদা বারবার প্রমাণ করেছেন জঙ্গির সঙ্গী তিনি। এজন্য জনগণকে সতর্ক ও সাবধান হতে হবে।’

তিনি বলেন, ‘আজকে খালেদা জিয়া নির্বাচন ও গণতন্ত্র নিয়ে কথা বলছেন। তার রাজনৈতিক ভোল পাল্টানোর কৌশল দেখে কেউ বিভ্রান্ত হবেন না। গণতন্ত্র ও নির্বাচন কখনোই খালেদা জিয়ার এজেন্ডা ছিল না। আমি মনে করি তিনি নির্বাচন ও গণতন্ত্র নিয়ে যতই ভোল পাল্টাক না কেন তার আসল রাজনীতি হচ্ছে রাজাকার ও জঙ্গি রক্ষার রাজনীতি। খালেদা জিয়া রাজাকার ও জঙ্গিদের তোতা পাখি।’

শুক্রবার গাজীপুরের মেম্বারবাড়ী বাসস্ট্যান্ডে আয়োজিত এক জনসভায় ইনু এসব কথা বলেন। গাজীপুর সদর উপজেলা জাসদের ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এ সভার আয়োজন করা হয়।

‘জঙ্গির সঙ্গী তিনি’

মন্ত্রী বলেন, ‘মনে রাখতে হবে নির্বাচন রাজাকার ও মুক্তিযোদ্ধার প্রতিযোগিতার মাঠ না। খালেদা জিয়া গণতন্ত্রকে পুঁজি করে বারবার প্রমাণ করেছে তিনি হচ্ছেন জঙ্গি ও রাজাকারদের প্রধান পৃষ্ঠপোষক।’

নির্বাচন সম্পর্কে মন্ত্রী বলেন, ‘নির্বাচন যথাসময়ে হবে। সাংবিধানিক বাধ্যবাধকতা রয়েছে। কেউ নির্বাচনকে পাশ কাটাতে পারব না। কিন্ত নির্বাচনের কথা বলে রাজাকার, জঙ্গি ও আগুন সন্ত্রাসীদের হালাল করার যে কৌশল তা নিয়ে আমাদের সতর্ক থাকতে হবে।’

জাসদ গাজীপুর সদর উপজেলা শাখার সভাপতি দীনেশ কিশোর বর্মনের সভাপতিত্বে ও জেলা জাসদের সাধারণ সম্পাদক জহিরুল হক মণ্ডল বাচ্চুর সঞ্চালনায় বক্তব্য দেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক নইমুল হোসেন জুয়েল, ওবায়দুর রহমান চুন্নু, শওকত রায়হানসহ অনেকে।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম