আমি নির্বাচন করতে ইচ্ছুক না: তৈমুর

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ নভেম্বর ২০১৬, ১৪:৫০আপডেট : ১৯ নভেম্বর ২০১৬, ১৪:৫৪

তৈমূর আলম খন্দকার আগামী ২২ ডিসেম্বর অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী চূড়ান্ত হলেও বিএনপির প্রার্থী ঘোষণা বাকি। তবে জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারের নাম উঠে আসছে বার বার। তবে শনিবার দুপুরে শহরের মাসদাইরে নিজ বাসভবনে সাংবাদিকদের তিনি বলেছেন, ‘নির্বাচনে অংশ নেওয়ার বিষয়ে আমার কোনও আগ্রহ নেই। বর্তমান নির্বাচন কমিশনের ওপর আমার কোনও আস্থা নেই। অনেক মিডিয়াও বিএনপির পক্ষে কথা বলবে না। এসব কারণে নির্বাচনে আমার অনাগ্রহ।’

তিনি আরও বলেন, ‘সকাল থেকেই নেতাকর্মীরা দলে দলে আমার বাসায় এসে আমাকে নির্বাচনের জন্য অনুরোধ করছেন। নেতাকর্মীদের এত ফোন আসছে যে আমি মোবাইল ফোনটি বন্ধ করে রেখেছি। সবাইকে জানিয়েছি নির্বাচনের ব্যাপারে দলীয় চেয়ারপারসনের সিদ্ধান্তই শেষ সিদ্ধান্ত। তবে আমি নির্বাচন করতে ইচ্ছুক না। কারণ বিগত নির্বাচনে প্রার্থী করে নির্বাচনের ৭ ঘন্টা আগে আমাকে বসিয়ে দেওয়া হয়েছে। ঠিক কী কারণে আমাকে বসানো হয়েছে আমি এখনও সেই প্রশ্নের উত্তর পাইনি।’

এ সময় তার বাড়িতে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

তৈমূর বলেন, ‘২০১১ সালের ৩০ অক্টোবর ভোটের আগের রাতে বাধ্য হয়ে আমাকে নির্বাচন বর্জন করতে হয়েছে। তখন আমাকে গোছল ছাড়াই কোরবানি দেওয়া হয়েছে। বিএনপির ১ লাখ ভোট থাকতেও আমাকে বসিয়ে দেওয়া হয়েছে।  এরকম আর হোক তা চাই না।’

জানা গেছে, শুক্রবার (১৮ নভেম্বর) বিকালে ঢাকায় চেয়ারপারসনের কার্যালয়ে যান নারায়ণগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার, নারায়ণগঞ্জ-৫ আসনের সাবেক এমপি ও মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক আবুল কালাম, বিএনপি দলীয় সাবেক এমপি গিয়াসউদ্দিন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা কাজী মনিরুজ্জামান মনির, যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আনোয়ার হোসেন খান, নগর বিএনপির সভাপতি জাহাঙ্গীর আলম, সাধারণ সম্পাদক এটিএম কামাল, জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ।

পরে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে তাদের বৈঠক হয়। এসময় আগ্রহী প্রার্থীদের সম্পর্কে জানতে চান বেগম খালেদা জিয়া। পরে নেতারা তাদের অবস্থান তুলে ধরেন। আজ শনিবার এ ব্যাপারে চেয়ারপারসন সিদ্ধান্ত জানানোর ঘোষণা দেন।

আরও পড়ুন- 

যে কারণে নৌকা আইভীর

দেশে সাড়ে ১০ কোটি মানুষ এখনও দরিদ্র!

/এফএস/ 

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম