সখীপুরে ১৪৪ ধারা জারি

টাঙ্গাইল প্রতিনিধি
২১ নভেম্বর ২০১৬, ১৩:১৮আপডেট : ২১ নভেম্বর ২০১৬, ১৩:১৮

১৪৪ ধারা টাঙ্গাইলের সখীপুরে উপজেলা বিএনপির সম্মেলনকে কেন্দ্র করে দুপক্ষ পাল্টাপাল্টি সভা ডাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। উপজেলা পরিষদ মিলনায়তন ও এর আশপাশে সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ থাকবে।

সখীপুর উপজেলা নিবাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএনপির দুটি অংশ একই সময় একই জায়গায় সভা ডাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপজেলা পরিষদ মিলনায়তন ও এর আশে পাশে ২০০ গজের মধ্যে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার ভোর ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ওই এলাকায় সকল প্রকার সভা, সমাবেশ, মিছিলসহ গণজমায়েত নিষিদ্ধ থাকবে।

প্রসঙ্গত, সোমবার সখীপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা বিএনপির সম্মেলন হওয়ার কথা ছিল। কিন্ত একই স্থানে সম্মেলন বাতিলের দাবিতে স্থানীয় বিএনপির অপর একটি অংশ সভা করার ঘোষণা দেয়।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম