যাকাতের টাকায় ভিক্ষুকদের পুনর্বাসন!

শরীয়তপুর প্রতিনিধি
২৯ নভেম্বর ২০১৬, ১৯:১৫আপডেট : ২৯ নভেম্বর ২০১৬, ১৯:১৫

যাকাতের টাকায় ভিক্ষুকদের পুনর্বাসন! ভিক্ষুক ও হতদরিদ্রদের পুনর্বাসনে ব্যতিক্রমী পদক্ষেপ নিয়েছে শরীয়তপুর জেলা প্রশাসন। জেলার বিত্তবানদের কাছ থেকে সংগৃহীত যাকাতের অর্থ দিয়ে হতদরিদ্রদের সেলাই মেশিন ও ছাগল দেওয়া হয়।

মঙ্গলবার বেলা ১২টায় সদর উপজেলা মিলনায়তনে ২৮ জন হতদরিদ্র ভিক্ষুককে ৯ হাজার টাকা সমমূল্যের সেলাই মেশিন, উন্নত জাতের ছাগল ও মুরগি দেওয়া হয়।

এ সময় জেলা প্রশাসক মাহমুদুল হোসাইন খান বলেন, জেলায় ভিক্ষুক ও হতদরিদ্রদের পূর্ণাঙ্গ তালিকা তৈরির কাজ চলমান রয়েছে। জেলার সব বিত্তবানদের যাকাতের অর্থ সংগ্রহ করে তহবিল গঠন করা হবে। এই তহবিল থেকে পর্যায়ক্রমে জেলার সকল ভিক্ষুক ও হতদরিদ্রদের পুনর্বাসনের আওতায় আনা হবে। তারা যাতে স্বাবলম্বী হতে পারে সেজন্য সার্বিক সহযোগিতা করা হবে।

সদর উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শরীয়তপুরের পৌর মেয়র মো. রফিকুল ইসলাম কোতোয়াল, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইকবাল হোসেন চাকলাদার, জাতীয় মহিলা পরিষদ শরীয়তপুরের চেয়ারম্যান অ্যাডভোকেট রওশন আরা প্রমুখ।

আরও পড়ুন:
১০ টাকার চাল আশা জাগিয়েছে: শিল্পমন্ত্রী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম