শিবালয়ে ডাকাতি, স্বর্ণালংকারসহ লক্ষাধিক টাকার মালামাল লুট

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ নভেম্বর ২০১৬, ১২:২৫আপডেট : ৩০ নভেম্বর ২০১৬, ১২:২৫

মানিকগঞ্জ মানিকগঞ্জের শিবালয়ে এক বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। এসময় ডাকাতরা বাড়ির লোকজনদের অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকাসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়।

মঙ্গলবার রাত সাড়ে ৩টার দিকে শিবালয় উপজেলার ফলসাটিয়া গ্রামের মাসুম আলীর বাড়িতে এ ডাকাতির ঘটনা ঘটে।
ভুক্তভোগী জবেদা বেগম জানান, আগে থেকে ওঁৎপেতে থাকা থাকা ৫ জনের একটি ডাকাত দল ধারালো দেশীয় অস্ত্র নিয়ে ঘরে প্রবেশ করে। এসময় ডাকাতরা তার স্বামীসহ সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে আলমারির চাবি ছিনিয়ে নেয়।পরে আলমারি খুলে নগদ ৩০ হাজার টাকা, দেড় ভরি স্বর্ণ, ৮ ভরি রুপার গহনা ও কাপড়-চোপরসহ প্রায় লক্ষাধিক টাকার মালামাল লুট করে নিয়ে পালিয়ে যায়।
এ ব্যাপারে শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনিরুল ইসলাম জানান, এখনও থানায় কেউ আসেনি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম