ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
০৬ ডিসেম্বর ২০১৬, ০৯:৩০আপডেট : ০৬ ডিসেম্বর ২০১৬, ০৯:৩৩

কুয়াশায় ফেরি চলাচল বন্ধ

ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে মঙ্গলবার ভোর থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে। কুয়াশার কারণে মাঝ পদ্মায় তিনটি ফেরি নোঙর করে আছে। শেষ খবর পাওয়া পর্যন্ত এখনও চালু হয়নি ফেরি চলাচল।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) আরিচা সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ নাসিম ফেরি বন্ধের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, কুয়াশার তীব্রতার কারণে কোনও কিছু না দেখা যাচ্ছে না। এজন্য ভোর সকাল ৫টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া রুটের সব ধরনের ফেরি চলাচল বন্ধ রয়েছে।

পাটুরিয়া ঘাটের  ম্যানেজার (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ও দৌলতদিয়া ঘাটের ম্যানেজার (বাণিজ্য) মো. শফিকুল ইসলাম জানান, কুয়য়াশার তীব্রতা এতটাই বেশি যে ফেরির মাস্টাররা কাছের কোন বস্তুটিও দেখতে পারছেন না। মাঝ পদ্মায় নোঙর করে আছে রো-রো ফেরি এনায়েতপুরী, শাহজালাল ও কে টাইপ ফেরি কাবেরী।

এনায়েতপুরী ফেরির মাস্টার সামসুল হক ভুঁইয়া জানান, ভোর ৪টা থেকে তার ফেরিটি পাটুরিয়া থেকে সাতটি কোচ, দুইটি ট্রাকসহ ২১টি যানবাহন নিয়ে দৌলতদিয়া রওনা হয়। মাঝ পদ্মায় ঘন কুয়াশার কবলে পড়ে। ফলে বাধ্য হয়েছেন ফেরিটি নোঙর করতে।

একই কথা জানিয়েছেন আটকে পড়া ফেরি শাহজালালের মাস্টার আমিনুল হক।

আরিচা ফেরি সেক্টরের ডেপুটি জেনারেল ম্যানেজার শেখ মোহাম্মদ নাসিম জানিয়েছেন, কুয়াশা কেটে গেলে ফেরি চলাচল শুরু করা হবে। ফেরি পারাপার বন্ধ থাকায় উভয় ঘাটেই তিন শতাধিক যানবাহন আটকে রয়েছে।

 /এসটি/

 

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম