টাঙ্গাইলে জমি নিয়ে বিরোধে একই পরিবারের ২ জন নিহত

টাঙ্গাইল প্রতিনিধি
০৮ ডিসেম্বর ২০১৬, ০১:০৮আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৬, ০১:৪১

টাঙ্গাইল টাঙ্গাইলের নাগরপুরে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে একই পরিবারের নারীসহ ২ জন নিহত হয়েছেন। বুধবার সন্ধ্যায় উপজেলার ভারড়া ইউনিয়নের খাষশাহজানী এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন ওই গ্রামের করিমের ছেলে হযরত আলী (৬০) ও তার ছোট ভাই সোলেমানের স্ত্রী মাজেদা (২৫)।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহিরুল ইসলাম জানান, সন্ধ্যায় উপজেলার খাষশাহজানী এলাকার আটাপাড়া গ্রামে জমিসংক্রান্ত বিরোধের জের ধরে হযরত আলী ও তার ছোট ভাই সোলেমানের সঙ্গে কথাকাটাকাটি হয়। এক পর্যায়ে দুজনের মধ্যে সংঘর্ষ বেঁধে গেলে বল্লম নিয়ে একজন অন্যজনের উপর হামলা চালায়। এসময় প্রতিপক্ষের হামলায় হযরত আলী এবং তার ছোট ভাই সোলেমানের স্ত্রী মাজেদা ঘটনাস্থলে নিহত হয়।

রাত ১০.৩০ টায় জানান ওসি জহিরুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে এবং এ বিষয়ে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

/এফএইচএম/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম