আইভী যে নৌকার মাঝি তার একটি বৈঠা আমার হাতে: শামীম ওসমান

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৯ ডিসেম্বর ২০১৬, ১৭:১৭আপডেট : ৩০ জুলাই ২০২২, ১৪:৩০

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখছেন শামীম ওসমান

নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভীকে ‘যোগ্য প্রার্থী’ মনে করছেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান। তিনি বলেছেন, ‘আমি মনে করি আইভী নৌকার যোগ্য প্রার্থী। তার বিজয় সুনিশ্চিত। তার যোগ্যতা নিয়ে আমাদের কখনও দ্বিমত ছিল না।’

শুক্রবার বিকালে খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়ামের পাশে ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক’ এ সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শামীম ওসমান বলেন, ‘পত্রিকাতে দেখেছি, দুদিন আগে শহরের চাষাঢ়া শহীদ মিনারে ও গতকাল অপর এক স্থানে বিএনপির কেন্দ্রীয় নেতা গয়েশ্বর চন্দ্র রায় বলেছেন-আইভীর নৌকা ডুবে যাবে, আবার কখনও বলেছেন আইভী ভাঙা নৌকাতে উঠেছেন। এটা খুব দুঃখজনক। তারা হয়তো ভুলে গেছেন নারায়ণগঞ্জ আওয়ামী লীগের জন্মস্থান। বিএনপির নেতারা হয়তো এও ভুলে গেছেন আইভী যে নৌকার মাঝি সে নৌকার একটি বৈঠা আমার হাতেও আছে। সুতরাং সে নৌকা ডুববে না।’

শামীম ওসমান আরও বলেন, ‘তিন বছর আগে যারা শুধু ক্ষমতায় যাওয়ার জন্য মানুষ পুড়িয়ে মেরেছে, তাদেরকে মানুষ ভোট দেবে না। ধান এখন খড়কুটা হয়ে গেছে। বিএনপি এখন গণবিচ্ছিন্ন একটি দল।’

তিনি আরও বলেন, ‘আগামীকাল শনিবার থেকে আমার নেতাকর্মীরা নৌকার পক্ষে ভোট চাইবে। আইভীর বিজয় সুনিশ্চিত করা আমাদের পক্ষ থেকে হবে আইভীর জন্য সারপ্রাইজ। আর এ বিজয় সুনিশ্চিত।’

শামীম ওসমানের বাবা প্রয়াত ভাষাসৈনিক একেএম সামসুজ্জোহাকে নিয়ে আইভীর বিরূপ মন্তব্য প্রসঙ্গে শামীম ওসমান বলেন, ‘আমি বিশ্বাস করি ও মনে করি আইভী এ ধরনের কোনও কথা বলেনি। হয়তো কেন্দ্রীয় কোনও নেতা প্রার্থীর ক্ষতি করতেই এ ধরনের কথার প্রচারণা চালিয়েছে।’

এসময় জেলা আওয়ামী লীগের সেক্রেটারি আবু হাসনাত শহীদ বাদল, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।


/এআর/এএআর/আপ-এইচকে/

/এআর/এএআর/আপ-এইচকে/
সম্পর্কিত
নারায়ণগঞ্জে ১০ হত্যা: শামীম ওসমানসহ ১২ জনের বিচার শুরু
মানবতাবিরোধী অপরাধ শামীম ওসমানসহ ১২ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ৫ মে
জুলাইয়ে অস্ত্র হাতে হত্যাযজ্ঞ চালিয়েছেন শামীম ওসমান, অভিযোগ প্রসিকিউশনের
সর্বশেষ খবর
বিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
রামিসা ধর্ষণ-হত্যা মামলাবিচার বিলম্বে যত নাটকীয় চেষ্টা সোহেল ও তার স্ত্রীর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের