‘আমিও আইভীকে কষ্ট দিয়েছি’

তানভীর হোসেন, নারায়ণগঞ্জ
০৯ ডিসেম্বর ২০১৬, ১৯:৫২আপডেট : ০৯ ডিসেম্বর ২০১৬, ২২:০২

সেলিনা হায়াৎ আইভীকে এই শাড়ি উপহার পাঠাচ্ছেন শামীম ওসমান নারায়ণগঞ্জ-৪ আসনের এমপি শামীম ওসমান বলেছেন, ‘আইভী-ই কি শুধু আমাকে কষ্ট দিয়েছে। আমিও তো আইভীকে কষ্ট দিয়েছি। আমার দোষটা খুব বেশি, কারণ আমি বড় ভাই।’

শুক্রবার বিকালে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের পাশে খান সাহেব ওসমান আলী জাতীয় ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন ‘নাসিম ওসমান মেমোরিয়াল পার্ক’ এ সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। সংবাদ সম্মেলনে শামীম ওসমান সেলিনা হায়াৎ আইভীকে বারবার ‘ছোট বোন- ছোট বোন’ সম্বোধন করেন।

এসময় শামীম ওসমান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আইভীকে ‘ছোট বোন’ সম্বোধন করে নৌকা প্রিন্টের দুটি শাড়ি তাকে উপহার দিয়েছেন। তিনি শাড়ি দুটি সাংবাদিকদের দেখিয়েছেনও।

শাড়ি উপহার দেওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘আমি তো প্রচারে নামতে পারবো না। তাই আমার বোনের জন্য নৌকা প্রতীকের দুটি শাড়ি বানিয়ে দিয়েছি নারায়ণগঞ্জের বিখ্যাত ‘রঙ’ থেকে। আমার বোন এটি পড়ে প্রচারণা করলে তার মনে পড়বে, তার বড় ভাই শামীম ওসমান তার সঙ্গে আছে।’

শামীম ওসমান আরও বলেন, ‘আইভীকে আমি একটি শাস্তি দেব। আপনাদের সবাইকে নিয়ে আমাদের নেত্রীর সামনে গিয়ে আইভীকে সেই শাস্তি দেবো। ওকে আমি ফাইন করবো আইসক্রিম। কারণ, আমি আইসক্রিম খেতে পছন্দ করি, আই লাভ আইসক্রিম। আমাদের মাঝে সামান্য মনোমালিন্য থাকতে পারে, তবে দলের প্রয়োজনে আমাদের কোনও ভুল বোঝাবুঝি নেই।’

তিনি বলেন, ‘আমি সবার কাছে আমাদের প্রার্থীর জন্য দোয়া চাইছি। কারণ, আমি এমপি তাই ভোট চাইতে পারছি না। তবে যদি আমার বোন আইভীর আমাকে প্রয়োজন পড়ে, তবে আমি এমপি পদ ছেড়ে তার পক্ষে মাঠে নামবো। যদি আমার নেত্রীর নির্দেশ পাই।’

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক