‘সাখাওয়াত ভাড়াটে প্রার্থী’

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৫আপডেট : ১১ ডিসেম্বর ২০১৬, ১৮:৪৫

নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রার্থী সেলিনা হায়াত আইভী ‘সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জের কেউ নন। ভাড়াটে প্রার্থী হয়ে তিনি বিএনপির পক্ষে ভোটে নেমেছেন।’ নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে (নাসিক) বিএনপি প্রার্থী অ্যাডভোকেট সাখাওয়াত হোসেনকে উদ্দেশ্য করে এসব কথা বলেন আওয়ামী লীগের প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।

আজ রবিবার (১১ ডিসেম্বর) প্রচারণা ও গণসংযোগের সময় নগরীর বিভিন্ন স্থানে বক্তব্য রাখতে গিয়ে এসব কথা বলেন আইভী।

রবিবার সকাল থেকে দুপুর পর্যন্ত বন্দর থানার সিটি করপোরেশনের ২৬ ও ২৭ নং ওয়ার্ডে গণসংযোগের সময় আইভী বলেন, ‘নাসিক নির্বাচনে আইভী প্রশ্নে আওয়ামী লীগ ও বিএনপি একাকার হয়ে গেছে। নৌকার বিজয় কেউ ঠেকাতে পারবে না। গতবার জনগণ আমাকে জিতিয়েছে। এবারও আমার ভরসা জনগণই।’

বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেনকে আক্রমণ করে আইভী বলেন, ‘সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ সম্পর্কে কিছুই জানেন না। তিনি এই জেলার বাসিন্দাও নন, অন্য জেলা থেকে বছর কয়েক আগে এখানে এসেছেন। ভাড়াটে প্রার্থী হিসেবে বিএনপির হয়ে ভোটের মাঠে নেমেছেন।’

আইভী আরও বলেন, ‘নারায়ণগঞ্জের কোথায় খাল আছে, কোথায় নদী আছে, তার কিছুই জানেন না সাখাওয়াত। আমারতো মনেহয় তিনি কারও সুরে কথা বলছেন।’

নাসিক নির্বাচনে সেনা মোতায়েন প্রসঙ্গে আইভী বলেন, ‘বিএনপি ও সাখাওয়াত নির্বিঘ্নে প্রচারণা চালাচ্ছেন। কেউ কোনও বাঁধা দেয়নি। নির্বাচনে এখন পর্যন্ত এমন কোনও পরিস্থিতি তৈরি হয়নি যে সেনাবাহিনী মোতায়েন করতে হবে। যারা বার বার নাসিক নির্বাচনে সেনা মোতায়েন দাবি করছেন, তারা জনগনের প্রতি আস্থা রাখতে পারেন না।’

 আরও পড়ুন:

নাসিক নির্বাচনে বিরোধ নিষ্পত্তিতে অভিনব কৌশল আ.লীগের

/টিআর/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম