শিবপুরে ১৪৪ ধারা জারি

নরসিংদী প্রতিনিধি
১২ ডিসেম্বর ২০১৬, ১৩:২০আপডেট : ১২ ডিসেম্বর ২০১৬, ১৩:২০

১৪৪ ধারা নরসিংদীর শিবপুরে হানাদার মুক্ত দিবস উপলক্ষে একই স্থানে আব্দুল মান্নান ভুঁইয়া পরিষদ ও মাছিমপুর ইউনিয়ন ছাত্রলীগ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় সভাস্থলে ১৪৪ ধারা জারি করা হয়েছে। সোমবার শিবপুর উপজেলা প্রশাসন মাইকিং করে সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত  এ ধারা জারি করেন।

শিবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আফসার এ তথ্য নিশ্চিত করেছেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নরসিংদী হানাদার মুক্ত দিবস উপলক্ষে বিএনপির প্রয়াত মহাসচিব আব্দুল মান্নান ভুঁইয়া পরিষদ এর উদ্যোগে শিবপুর কলেজ মাঠে সোমবার বিকালে আলোচনা সভা ও মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে বঙ্গবীর কাদের সিদ্দিকী ও স্থানীয় সংসদ সদস্য সিরাজুল ইসলাম মোল্লার উপস্থিত থাকার কথা রয়েছে।

এদিকে, একই স্থানে মাছিমপুর ইউনিয়ন ছাত্রলীগের উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে পাল্টা সমাবেশের ডাক দেওয়া হয়। অনুষ্ঠিতব্য এ সমাবেশকে ঘিরে দুই পক্ষের মধ্যে উত্তেজনা সৃষ্টি হলে সোমবার সকালে উপজেলা প্রশাসন মাইকিং করে সমাবেশস্থলে ১৪৪ ধারা জারি করেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম