টাঙ্গাইলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে চেয়ারম্যান নির্বাচিত

টাঙ্গাইল প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৬, ০১:২৬আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ০১:৩২
image

টাঙ্গাইল টাঙ্গাইল জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। রিটার্নিং কর্মকর্তা টাঙ্গাইলের জেলা প্রশাসক মো. মাহবুব হোসেন চেয়ারম্যান হিসেবে জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুকের নাম ঘোষণা করেন।
সোমবার সকালে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ অনুষ্ঠানে এ ঘোষণা দেওয়া হয়।
চেয়ারম্যান পদে দুই জন প্রার্থীর মনোনয়ন বাতিল ও একজন প্রার্থী তার প্রার্থীতা প্রত্যাহার করে নেওয়ায় ওই পদে প্রার্থীর সংখ্যা দাঁড়ায় একজনে। আর কোনও প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় আইন মোতাবেক ফজলুর রহমান খান ফারুককে বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করা হয় বলে জানান জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা তাজুল ইসলাম।
এ সময় জেলা পরিষদের ১৫টি ওয়ার্ডে ৪৭ জন সাধারণ সদস্য ও ৫টি সংরক্ষিত সদস্য পদে ১৭জন প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্ধ দেওয়া হয়।
এছাড়া একক প্রার্থী হওয়ায় সাধারণ সদস্য আসনে ১৩নং ওয়ার্ডের প্রার্থী খন্দকার শফি উদ্দিন মনি ও ১৪ নং ওয়ার্ডের প্রার্থী বদিউল আলম মঞ্জুকে বিনা প্রতিদ্বন্দিতায় নির্বাচিত ঘোষণা করা হয়।
আগামী ২৮ ডিসেম্বর অনুষ্ঠিতব্য জেলা পরিষদ নির্বাচনে টাঙ্গাইলে মোট এক হাজার ৬১১ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

/এসএ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম