নারায়ণগঞ্জে ৮ ছিনতাইকারী গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৮আপডেট : ১৩ ডিসেম্বর ২০১৬, ১৩:৪৮

গ্রেফতার আট ছিনতাইকারী নারায়ণগঞ্জে একটি যাত্রীবাহী বাস থেকে স্বর্ণ ব্যবসায়ীর টাকা ও স্বর্ণ ছিনতাইয়ে জড়িত সন্দেহে দুই নারীসহ আটজনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। ছিনতাই কাজে ব্যবহৃত দুটি গাড়িও জব্দ করা হয়েছে। গ্রেফতারকৃতরা ছিনতাইকারী ও চোর চক্রের সদস্য।

মঙ্গলবার দুপুরে জেলা ডিবি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসআই  মফিজুল ইসলাম এসব তথ্য জানান।

তিনি জানান, ‘গত ২৭ অক্টোবর ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডে ভূইগড় এলাকায় উৎসব পরিবহনের একটি চলন্ত বাস থামিয়ে দুই স্বর্ণ ব্যবসায়ীর কাছ থেকে সাত লাখ টাকা ছিনতাইয়ের অভিযোগে আটজনকে সোমবার রাতে থেকে ঢাকার বিভিন্ন এলাকা থেকে গ্রেফতার করা হয়। তারা বিভিন্ন সময় বিভিন্ন রাস্তায় দুটি প্রাইভেটকার (ঢাকা-মেট্রো-ব ২৭-৯৮৫৯ ও ঢাকা-মেট্রো-গ ১৭-১৭৫২) ব্যবহার করে ছিনতাই করে।

গ্রেফতারকৃতরা হলেন জয়গুন নেছা (২৭), মনিরা বেগম (৩০), মনির হোসেন (৪৫), আবুল কাসেম (৪০), স্বপন (২৭), শরিফ হোসেন (৩৫), নয়ন হোসেন বাবু (২৭), নূরজ্জামান পাটোয়ারী (৪৫)।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম