‘মাত্র পাঁচ বছরে সম্পূর্ণ কাজ শেষ করতে পারিনি। এখনও প্রায় ২৫ ভাগ কাজ বাকি আছে। তাই আমার এবাদত তথা উন্নয়নকাজ শেষ করতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমর্থন কামনা করছি।’ মঙ্গলবার ছুটির দিনে গণসংযোগে গিয়ে এ আশ্বাস দেন আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থী সেলিনা হায়াৎ আইভী।
মঙ্গলবার বিকাল ৩টা থেকে সন্ধ্যা সাড়ে ৫টা পর্যন্ত বন্দরে ২৫নং ওয়ার্ডে গণসংযোগ করেন আইভী। ওয়ার্ডের নাছরিন গেট থেকে শুরু হয়ে উত্তর লক্ষণখোলা, দক্ষিণ লক্ষণখোলা, চৌড়াপাড়া, ডালডামিল, দাসের গাঁও রোড, দেউলি গোরস্থান রোড, দেউলি বটতলা এসে গণসংযোগ শেষ হয়।
ওই সময় আইভী বলেন, ‘আমি কতটুকু ব্যর্থ আর কতটুকু সফল তা এই আবেগী সহজ সরল মানুষের জনজোয়ারই বলে দিচ্ছে। যাচাই করতে হলে সাধারণ জনগণের কাছে যাচাই করুন। সাধারণ মানুষের জন্য সাধারণ মানুষ হয়েই দলমত নির্বিশেষে নারায়ণগঞ্জ শহরের উন্নয়নের চেষ্টা করেছি। বিপর্যস্ত নারায়ণগঞ্জ শহর আজ আদর্শ শহরে পরিণত হওয়ার পথে। মাত্র পাঁচ বছরে সম্পূর্ণ কাজ শেষ করতে পারিনি। ইতোমধ্যে ৬শ কোটি টাকার কাজ শেষ করেছি। এখনও প্রায় ২৫ ভাগ কাজ বাকি আছে। তাই আমার এবাদত তথা উন্নয়নকাজ শেষ করতে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমর্থন কামনা করছি।’
আরও পড়ুন:
গণতন্ত্র পুনরুদ্ধার করতেই বিএনপি নারায়ণগঞ্জ নির্বাচনে অংশ নিচ্ছে: ফখরুল
/বিটি/








