বুধবার আধাবেলা প্রচারণায় আইভী ও সাখাওয়াত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৪ ডিসেম্বর ২০১৬, ১৯:১৯আপডেট : ১৪ ডিসেম্বর ২০১৬, ১৯:২৮

গণসংযোগে আইভী, সাখাওয়াত নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সেলিনা হায়াৎ আইভী ও বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খান বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত মহানগরের বিভিন্ন স্থানে গণসংযোগ করেন।

আইভী বিকাল ৩টা থেকে সন্ধ্যা পর্যন্ত ২৪ নং ওয়ার্ডের আমিরাবাদ, নবীগঞ্জ বাজার, কাইতাখালী, নোয়াদ্দা, বক্তারকান্দি, দেউলি এলাকাসহ বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন এবং নৌকায় ভোট দেওয়ার আহ্বান জানান। এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি আবদুল হাই, আওয়ামী লীগ নেতা আরজু রহমান ভূইয়া, খুরশীদ আলম উপস্থিত ছিলেন।

বিকালে ৯ নং ওয়ার্ডের জালকুড়ি বাসস্ট্যান্ড থেকে প্রধান সড়কে নেতাকর্মী নিয়ে গণসংযোগ করেছেন বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান। বিএনপির সাংগঠনিক সম্পাদক শ্যামা ওবায়েদ, নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন, সাবেক প্রতিমন্ত্রী লুৎফর রহমান আজাদ, সাবেক এমপি নাজিমুদ্দিন আলম, মুহাম্মদ গিয়াস উদ্দিন, আবুল কালাম আজাদ সিদ্দিকী, আলী নেওয়াজ মো. খৈয়াম ও সাবেক এমপি আতাউর রহমান খান আঙ্গুর, ডেমরা থানা বিএনপির সভাপতি নবী উল্লাহ নবী, ওয়ার্ড বিএনপি সভাপতি বাবুল আহম্মেদ, সাধারণ সম্পাদক রফিক দেওয়ান, থানা  যুবদলের সাধারণ সম্পাদক জুয়েল প্রধান, বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাজেদুল ইসলামসহ জাতীয় ও স্থানীয় নেতারা এই প্রচারণায় অংশ নেন। প্রচারণার শুরু থেকেই বিভিন্ন স্লোগানে নেতাকর্মীদের সরগরম রাখেন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন। দুপুরে নাসিকের ১১, ১২ ও ১৩ নং ওয়ার্ডে মিলনের স্লোগানে প্রচারণা করে ভোট চেয়েছেন সাখাওয়াত হোসেন খান।  এ সময় নেতাকর্মীরাও তার সঙ্গে বিভিন্ন স্লোগানের তালে তালে ভোটারদের কাছে ভোট চান।

আরও পড়ুন:

আইভীর প্রশ্নে নিরুত্তর সাখাওয়াত

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি