নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনকে সামনে রেখে আগামী ১৯ থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট ৭ দিন সব ধরনের বৈধ অস্ত্র বহন ও ব্যবহারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। তবে আইন-শৃঙ্খলা বাহিনী, সরকারি-আধা সরকারি এবং বেসরকারি বিভিন্ন দফতর, প্রতিষ্ঠান ও স্থাপনায় নিয়োজিত নিরাপত্তা প্রহরীরা এই নিষেধাজ্ঞার বাইরে থাকবেন।
বৃহস্পতিবার জেলা প্রশাসন কার্যালয় (আগ্নেয়াস্ত্র শাখা) থেকে এই সংক্রান্ত এক প্রজ্ঞাপন জারি করা হয়।
জেলা ম্যাজিস্ট্রেট রাব্বী মিঞা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, আদেশ লঙ্ঘনকারীদের বিরুদ্ধে আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রদান, নবায়ন ও ব্যবহার নীতিমালা ২০১৬ অনুযায়ী শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে। সূত্র: বাসস।
আরও পড়ুন-
মুক্তিযুদ্ধে কলমই ছিল যাদের অস্ত্র
/এফএস/








