মানুষ ধানের শীষে ভোট দিতে পাগল হয়ে আছে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৭ ডিসেম্বর ২০১৬, ১৫:১৫আপডেট : ১৭ ডিসেম্বর ২০১৬, ১৫:১৫

প্রচারণায় সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘নারায়ণগঞ্জে দিন যাচ্ছে আর ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি হচ্ছে। নারায়ণগঞ্জের মানুষ ধানের শীষে ভোট দিতে পাগল হয়ে আছে। আমি যেখানেই যাচ্ছি সেখানেই মানুষের মধ্যে পরিবর্তন ঘটানোর আভাষ দেখতে পাচ্ছি। আশা করি ২২ তারিখের নির্বাচনে নীরব ভোট বিপ্লবের মাধ্যমে লক্ষাধিক ভোটে ধানের শীষ বিজয়ী হবে।’

শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে মহানগরের ৪নং ওয়ার্ডের শিমরাইল এলাকায় গণসংযোগকালে গণমাধ্যম কর্মীদের এসব কথা বলেন সাখাওয়াত। তিনি এদিন ৫, ৬ ও ৭নং ওয়ার্ডে গণসংযোগ করেন। প্রচারণায় সাখাওয়াত হোসেন খান

সাখাওয়াত আরও বলেন, ‘জনগণের ভোটের অধিকার রক্ষা ও প্রতিষ্ঠার জন্য নির্বাচনে অংশগ্রহণ করেছি। জনগণ পরিবর্তনের জন্য মুখিয়ে আছে। ২২ তারিখে যদি জনগণ ভোট দিতে পারে তাহলে পরিবর্তন আসবে, বিএনপি জয়ী হবে। এ এলাকা বিএনপি সমর্থক অধ্যুষিত এলাকা। যখনই নিরেপেক্ষ নির্বাচন হয়েছে তখন মানুষ বিএনপিকে ভোট দিয়েছে। ধানের শীষ বিজয়ী হয়েছে। এ এলাকার মানুষ শান্তি প্রিয়। এর আগে ১৩ বছর একজন কাজ করেছে। আমাকে যদি জনগণ ভোট দিয়ে ৫ বছরের জন্য নির্বাচিত করে তাহলে এ এলাকায় শান্তি প্রতিষ্ঠায় কাজ করবো। সব শ্রেণির মানুষ আমার কাছে একই মর্যাদা পাবেন।’ প্রচারণায় সাখাওয়াত হোসেন খান

এসময় সাখাওয়াতের সঙ্গে ছিলেন বিএনপির কুমিল্লা বিভাগীয় সহসাংগঠনিক সম্পাদক আব্দুল আউয়াল খান, নির্বাহী কমিটির সদস্য গিয়াস উদ্দিন, সালাউদ্দিন ভূইয়া শিশির, একরামুল হক বিপ্লব, অধ্যাপক আমিনুল ইসলাম, সিদ্ধিরগঞ্জ থানা বিএনপির সদস্য সচিব অধ্যাপক মামুন মাহমুদ, যুগ্ম আহ্বায়ক মনিরুল ইসলাম রবি প্রমুখ।

আরও পড়ুন- 


হাতিরঝিলে ওয়াটার ট্যাক্সিতে প্রতিদিন সেবা পাবেন আট হাজার যাত্রী

/এফএস/ 

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
নিখোঁজ ব্যবসায়ীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের