ইলেকশন ইঞ্জিনিয়ারিং না হলে ধানের শীষ জিতবে: সাখাওয়াত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৬, ১৩:২৯আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৩:৩২

প্রচারণায় ব্যস্ত সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী সাখাওয়াত হোসেন খান বলেছেন, ‘যদি কোনও ধরনের ‘ইলেকশন ইঞ্জিনিয়ারিং’ না হয় তাহলে ধানের শীষ বিপুল ভোটে জিতবে। এতে সন্দেহের কোনও অবকাশ নাই। আমি আশা করবো নির্বাচন কমিশন তাদের এবার এ ধরনের কিছু করবে না।’

রবিবার সকাল থেকে শীতলক্ষ্যা নদীর পূর্বপাড় বন্দরে ২৪ ও ২৫নং ওয়ার্ডে গণসংযোগের সময়ে সাংবাদিকদের এসব কথা বলেন সাখাওয়াত।

তিনি বলেন, ‘আমি নদী পার হয়ে এসেছি। আমি দেখেছি মানুষের কি কষ্ট। নদীর দুই পাড়ের মানুষই চায় দ্রুত একটি সেতু। আমি নির্বাচিত হতে পারলে প্রথমেই সেতু নির্মাণের কাজ শুরু করবো।’

তিনি বলেন, ‘গ্যাস বিদ্যুতের পাশাপাশি হোল্ডিং ও ট্রেড লাইসেন্স ফি কমানো হবে। এসব ট্যাক্সের কারণে মানুষ অতিষ্ট হয়ে পড়েছে।’

সাখাওয়াত বলেন, ‘আমি একটি মাস্টারপ্লান করে কাজ করবো। নারায়ণগঞ্জে অনেক সমস্যা যা বিগত দিনে দূর হয়নি। আমি মেয়র হলে সবাইকে সঙ্গে নিয়ে ঐকমত্যের ভিত্তিতে সমস্যা সমাধানে উদ্যোগ নেব।’

‘ধানের শীষের জোয়ার’ বইছে দাবি করে সাখাওয়াত বলেন, ‘যেখানেই যাচ্ছি মানুষ পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। সবাই ধানের শীষে ভোট দিতে মুখিয়ে আছে।’

আরও পড়ুন- 

নাসিক নির্বাচন: মেয়র প্রার্থীদের বাকযুদ্ধ, সংঘর্ষে কাউন্সিলররা

/এফএস/ 

সম্পর্কিত
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক