গাজীপুরে দুই আওয়ামী লীগ নেতাকে অব্যাহতি

গাজীপুর প্রতিনিধি
১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:৪২আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৬, ১৯:৪২

গাজীপুর গাজীপুর জেলা পরিষদ নির্বাচনে কালিয়াকৈর উপজেলার ৩নং ওয়ার্ডে দলের সিদ্ধান্তের বাইরে গিয়ে প্রার্থী হওয়ায় দুই আওয়ামী লীগ নেতাকে তাদের পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। রবিবার বিকালে উপজেলা আওয়ামী লীগের সভাপতি নাছিম কবির ও সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার ওই দুই নেতাকে পদ থেকে অব্যাহতি দিয়ে চিঠি দিয়েছেন।

অব্যাহতি প্রাপ্তরা হলেন, কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাছির উদ্দিন সরকার ও বোয়ালী ইউনিয়ন আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক আ.ফ.আ. হা জেহাদী মোজাদ্দেদী ওরফে আব্দুল হাদি।

দলীয় সূত্রে জানা গেছে, গাজীপুর জেলা প্রশাসন নির্বাচনে ৩নং ওয়ার্ড থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেওয়া হয় কালিয়াকৈর উপজেলার ছাত্রলীগের সাবেক সভাপতি আলিম আল রাজি ওরফে রাজিবকে। কিন্তু দলের সিদ্ধান্ত না মেনে ওই দুইজন একই ওয়ার্ডে প্রার্থী হয়েছেন। যার কারণে তাদের দলীয় পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

কালিয়াকৈর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামাল উদ্দিন সিকদার অব্যাহতির বিষয়টি নিশ্চিত করেছেন।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম