পলাতক অবস্থায় মারা গেলেন দণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের রাজাকার মান্নান

কিশোরগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৬, ১১:১৯আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১১:২৩

গাজী আবদুল মান্নান

মানবতাবিরোধী অপরাধে ফাঁসির দণ্ডপ্রাপ্ত কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার রাজাকার কমান্ডার গাজী আবদুল মান্নানের (৮৯) পলাতক অবস্থায় মারা গেছেন। নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় সোমবার ভোরে তার মৃত্যু হয় বলে করিমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কমকর্তা জাকির রাব্বানী নিশ্চিত করেছেন।

গত বছরের ৩ মে মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মান্নানসহ কিশোরগঞ্জের চার চিহ্নিত রাজাকারের মৃত্যুদণ্ড এবং একজনকে আমৃত্যু কারাদণ্ড দেন।

ফাঁসির দণ্ডপ্রাপ্ত বাকি তিনজন হলেন উপজেলার মধ্যপাড়া গ্রামের অ্যাডভোকেট এটিএম শামসুদ্দিন আহমেদ ও তার ভাই সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন এটিএম নাসির উদ্দিন আহমেদ এবং খুদির জঙ্গল গ্রামের হাফিজ উদ্দিন।

এছাড়া আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত হচ্ছেন হাইদনখালি গ্রামের আজহারুল ইসলাম । এদের মধ্যে শামসুদ্দিন আহমেদ কারাগারে আটক আছেন এবং বাকি চারজন পলাতক রয়েছেন। শামসুদ্দিন আহমেদ পালিয়ে থাকা অবস্থায় ২০১৪ সালের ২৭ নভেম্বর পুলিশের হাতে আটক হন।

দণ্ডপ্রাপ্তদের বিরুদ্ধে মুক্তিযুদ্ধের সময় অপহরণ, নির্যাতন, হত্যা, লুটপাট ও অগ্নিসংযোগের মতো মানবতাবিরোধী অপরাধের সাতটি অভিযোগ ছিল।

/এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম