ধানের শীষকে সমর্থন দিয়ে সরে গেলেন কল্যাণ পার্টির রাশেদ ফেরদৌস

নারায়ণগঞ্জ প্রতিনিধি
১৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৮আপডেট : ১৯ ডিসেম্বর ২০১৬, ১৭:৩৮

সাখাওয়াত হোসেন ও রাশেদ ফেরদৌস ভোটের মাত্র দুদিন আগে এবার মেয়র পদ থেকে সরে গেলেন বাংলাদেশ কল্যাণ পার্টির বহিষ্কৃত নেতা রাশেদ ফেরদৌস। সোমবার দুপুরে শহরের শায়েস্তা খান সড়কে বিএনপির কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান ভূইয়া দিপুর বাসায় স্থাপিত মিডিয়া সেলে সংবাদ সম্মেলনে রাশেদ ফেরদৌস নিজেই নির্বাচন থেকে সরে গিয়ে ধানের শীষের প্রার্থীর পক্ষে সমর্থন দেন। এর আগে নির্বাচন থেকে সরে যাওয়ার ঘোষণা দেন এলডিপির প্রার্থী কামাল প্রধান। এলডিপি ও কল্যাণ পার্টি দুটিই ২০ দলের জোটভুক্ত। মনোনয়ন প্রত্যাহার না করায় দুইজনকেই তাদের দল থেকে বহিষ্কার করা হয়। নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে এখন সাতজন মেয়র প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন।

রাশেদ ফেরদৌস বলেন, ‘আমার দলের প্রতি আনুগত্য প্রকাশ করে নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছি। এখন থেকে আমি ধানের শীষের পক্ষে মানুষের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইবো।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির নির্বাচনি পরিচালনা কমিটির সমন্বয়ক ও দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান মেজর (অব.) হাফিজউদ্দিন, চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুস সালাম ও অ্যাডভোকেট তৈমুর আলম খন্দকার, ঢাকা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক ফজলুল হক মিলন, যুগ্ম মহাসচিব খাইরুল কবির খোকন, কেন্দ্রীয় সদস্য মোস্তাফিজুর রহমান দিপু ভূইয়া, সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ প্রমুখ।

আরও পড়ুন:
সেলিম ওসমানকে ফোন করে দোয়া চাইলেন আইভী

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম