নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমানের মুঠোফোনে কথা বলে ‘দোয়া’ চেয়েছেন আওয়ামী লীগ প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী।
সোমবার দুপুর ১টায় শহরের ২ নং রেলগেটস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ কথা জানান জাতীয় পার্টির (এরশাদ) প্রেসিডিয়াম মেম্বার এস এম ফয়সাল চিশতি। তিনি বলেন, ‘আইনের বাধ্যবাধকতার কারণে এখানকার এমপি সেলিম ওসমান প্রকাশ্যে কিছু করতে পারছেন না। এ নির্বাচনে সরকারের কোনও পরিবর্তন ঘটবে না। তবে এলাকার শান্তি ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে আইভীকে জয়ী করাতে হবে। তাছাড়া আমার সঙ্গে আইভীর কথা হয়েছে। তিনি আমাকে জানিয়েছেন, চারদিন আগে সেলিম ওসমানের মোবাইলে ফোন করে কথা বলে দোয়া চেয়েছেন।’
উল্লেখ্য, ২০১৪ সালের ২৬ জুন উপ নির্বাচনে সেলিম ওসমান এমপি নির্বাচিত হওয়ার পর সিটি করপোরেশনে নগর ভবনে গিয়েছিলেন সেলিম ওসমান। নানা আলোচনার পর গত ৯ ডিসেম্বর সেলিম ওসমানের ছোট ভাই শামীম ওসমান সংবাদ সম্মেলন করে আইভীকে নৌকা খচিত শাড়ি উপহার দেন। তাছাড়া সেদিন শামীম ওসমান স্পষ্ট বলেছেন, আইভী আমার ছোট বোন।
আরও পড়ুন:
আইভীকে সমর্থন দিলো এরশাদের জাতীয় পার্টি
/বিটি/








