সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে: নৌমন্ত্রী

গোপালগঞ্জ প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৬, ০৯:১৩আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ০৯:৫৪

সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে সিদ্ধান্ত নেওয়া হবে: নৌমন্ত্রী সব রাজনৈতিক দলের সঙ্গে কথা বলে নির্বাচন কমিশন গঠনের সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খান। তিনি বলেন, ‘শুধু বিএনপির মতামতে নির্বাচন কমিশন গঠন হবে না। তাদের মতামত উপেক্ষাও করা হবে না। তবে তাদের কোন অযৌক্তিক দাবিও মানা হবে না।’

সোমবার বিকেলে গোপালগঞ্জের ভাটিয়াপাড়া রেলওয়ে কিন্ডার গার্ডেন স্কুল মাঠে কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ আয়োজিত এক সমাবেশে তিনি এসব কথা বলেন।

শাহজাহান খান বলেন, ‘নির্বাচন কমিশন গঠন করবেন রাষ্ট্রপতি। রাষ্ট্রপতি বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মত বিনিময় করছেন। তারপরেই তিনি নির্বাচন কমিশন গঠন করবেন। নির্বাচন কমিশন গঠনের বিষয়টি একটি সাংবিধানিক অধিকার যা রাষ্ট্রপতি প্রয়োগ করবেন।’

সমাবেশে কাশিয়ানী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. এনায়েত হোসেন সভাপতিত্ব করেন। এতে বিশেষ অতিথির বক্তব্য দেন মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের সহ সভাপতি ইসমত কাদির গামা, সাংগঠনিক সম্পাদক এস এম মুজিবুর রহমান, ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান, গোপালগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি এমদাদুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক মাহাববুব আলী খান ও কাশিয়ানী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোক্তার হোসেন প্রমুখ।

এর আগে দুপুরে মন্ত্রী কাশিয়ানীর ভাটিয়াপাড়া পৌছে ভাটিয়াপাড়ায় বঙ্গবন্ধু চত্বরের নাম ফলক উম্মোচন করেন। তারপর তিনি ভাটিয়াপাড়া যুদ্ধ ক্ষেত্রে নির্মিত শহীদ স্মৃতি সৌধে ফুল দিয়ে মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম