গাজীপুরে নদীতে ঝাঁপ দিয়ে স্কুলছাত্রীর আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি
২০ ডিসেম্বর ২০১৬, ১৭:৫২আপডেট : ২০ ডিসেম্বর ২০১৬, ১৭:৫৪

গাজীপুর গাজীপুরের ব্রিজ থেকে তুরাগ নদীতে ঝাঁপ দিয়ে এক স্কুলছাত্রী আত্মহত্যা করেছে। মঙ্গলবার দুপুরে গাজীপুর সিটি করপোরেশনের কড্ডা এলাকায় এ ঘটনা ঘটে। প্রেমিকের সঙ্গে ঝগড়া করে নদীতে ঝাঁপ দিয়ে ওই স্কুলছাত্রী আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।


নিহত স্কুলছাত্রীর নাম শামিমা আক্তার লিমা (১৪)। সে কোনাবাড়ি এলাকার বাসিন্দা আব্দুল জলিলের মেয়ে এবং স্থানীয় এম এ কদ্দুস উচ্চ বিদ্যালয়ের ছাত্রী।
শামিমার ব্যবহৃত ব্যাগ থেকে বেশ কয়েকটি প্রেমপত্র, একটি ছেলের সঙ্গে তোলা ছবি, ওই স্কুলের একটি আইডি কার্ড, ২০১৫ সালে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) পরীক্ষায় উত্তীর্ণের নম্বরপত্র পাওয়া গেছে।
নদী থেকে উদ্ধারকারী শহিদুল ইসলাম ও স্থানীয়রা জানান, বেলা ১১টার দিকে একটি মোটরসাইকেলে এক যুবকের সঙ্গে লিমা কোনাবাড়ির দিকে থেকে এসে কড্ডা ব্রিজে দাঁড়ায়। পরে সেখানে কথা বলার এক পর্যায়ে দুপুর পৌনে ১টার দিকে লিমা স্কুল ব্যাগটি ব্রিজে রেখে তুরাগ নদীতে ঝাঁপ দেয়। এ সময় ওই যুবক দ্রুত মোটরসাইকেলে করে পালিয়ে যায়। পরে স্থানীয়রা নদীতে খোঁজাখুঁজি করে লিমাকে উদ্ধার করে।
খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের কর্মীরা তাকে সেখান থেকে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক লিমাকে মৃত ঘোষণা করেন।

শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালের আবাসিক চিকিৎসক প্রণয় ভূষণ দাস জানান, লিমাকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছিল।
/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম