ঘন কুয়াশায় পাটুরিয়া-দৌলতদিয়া রুটে ফেরি চলাচল বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৬, ০৮:৪৪আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ০৮:৪৪

ঘন কুয়াশায় ফেরি চলাচল বন্ধ ঘন কুয়াশায় পাটুরিয়া- দৌলতদিয়া নৌ-রুটে ফেরি চলাচল বন্ধ রয়েছে। দুর্ঘটনা এড়াতে বৃহস্পতিবার রাত সাড়ে ৩টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। 

পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌ-পুলিশের ইনচার্জ সামছুল আলম বিষয়টি নিশ্চিত করেছেন।
এদিকে, কুয়াশায় দিকশূন্য হয়ে মাঝ নদীতে তিনটি রো- রো (বড়) ফেরিসহ পাঁচটি ফেরি নোঙর করা রয়েছে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া ফেরিঘাটের ব্যবস্থাপক মো.শফিকুল ইসলাম।

ফেরি সেক্টরের দায়িত্বশীল ওই কর্মকর্তা জানান, ঘনকুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে  রাত সাড়ে ৩টা থেকে দৌলতদিয়া ঘাট এলাকায় ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পারাপারের অপেক্ষায় দৌলতদিয়া প্রান্তে দূরপাল্লার বাস-ট্রাক মিলিয়ে তিন শতাধিক যানবাহন অপেক্ষামান রয়েছে বলেও জানান তিনি।  
সুত্র মতে,  কুয়াশায় দিক শুন্য হয়ে মাঝ নদীতে নোঙর করে আছে রো-রো ফেরি কেরামত আলী, আমানত শাহ, এনায়েতপুরী আলী। এছাড়া কে টাইপ ফেরি কাবেরী ও ইউটিলিটি ফেরি রজনীগন্ধা।  এসব ফেরিতে যাত্রীবাহী বাসসহ বিভিন্ন পরিবহন রয়েছে।
ফেরি সেক্টরের সূত্র মতে, এই রুটে ১৬টি ফেরির মধ্যে ১৩টি ফেরি চলাচল করছে। বাকি  তিনটি ফেরি মেরামতে রয়েছে।

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক