আশা করছি সাখাওয়াত ভাইকে পাশে পাবো: আইভী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৬, ১২:২৭আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ১২:২৭

সাখাওয়াত ও আইভী নির্বাচনে হেরে গেলেও বিএনপির মেয়র প্রার্থী সাখাওয়াত হোসেন খান নারায়ণগঞ্জের উন্নয়নে সাহায্য করতে এগিয়ে আসবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের বিজয়ী প্রার্থী সেলিনা হায়াৎ আইভী। শুক্রবার সকালে সাখাওয়াতের বাসায় গিয়ে আলাপকালে তিনি এই কথা বলেন।     

আইভী বলেন, ‘আমি শুরুতেই বলেছিলাম জয়-পরাজয় যাই হোক আমি সাখাওয়াত ভাইয়ের বাসায় যাবো। আমি সে কথা রেখেছি। তাছাড়া সাখাওয়াত ভাইয়ের সঙ্গে আমার সম্পর্ক অনেক দিন আগের। আমার অনেক কর্মীর মামলা তিনি লড়েছেন। আমি চাই সৌহাদ্যপূর্ণ পরিবেশে সবাই থাকবো। নারায়ণগঞ্জকে মাদক ও সন্ত্রাস মুক্ত করতে আমিও অনেক আগে থেকে চেষ্টা করছি। এখন ওনাকে পাশে পাবো আশা করছি। তাছাড়া ওনার দেওয়া ইশতেহার থেকে উন্নয়নের জন্য যা যা করার সবই করবো। আমি চাই সবাই মিলে মিশে উন্নয়ন করবো। সাখাওয়াত ভাইও এর বাইরে থাকবে না।’

যে কোনও ধরনের সাহায্য করবেন বলে আইভীকেও আশ্বস্ত করেন সাখাওয়াত হোসেন খান। আইভীকে অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘ভবিষ্যতে আপনি নারায়ণগঞ্জকে আরও উন্নত করতে আমার ও আমাদের যে ধরনের সহযোগিতা চাইবেন করবো। মিষ্টি নিয়ে সাখাওয়াতের বাসায় আইভী

সকাল পৌনে ১১টায় শহরের দেওভোগের পৈতৃক বাসা থেকে গাড়িতে চড়ে শহরের খানপুর কাজীপাড়া এলাকায় সাখাওয়াত হোসেন খানের বাসায় আসেন আইভী। সকাল ১১টা ১০ মিনিটে বাসা থেকে বেরিয়ে আসেন সাখাওয়াত। তিনি নিজেই আইভীকে রিসিভ করেন। ড্রয়িং রুমে প্রথমে তারা করমর্দন করে একে অপরের কুশল বিনিময় করেন এবং বসে বেশ কিছুক্ষণ কথা বলেন।

প্রসঙ্গত নির্বাচনের শুরু থেকেই সাখাওয়াত ও আইভীর বক্তব্যে পাল্টাপাল্টি কোনও অভিযোগ না থাকলেও ভোটের কয়েকদিন আগে থেকেই তাদের মধ্যে বিষোদগার হয়। একে অপরের বিরুদ্ধে নানা ধরনের অভিযোগ তোলায় জমে উঠে বাকযুদ্ধ। বৃহস্পতিবার ভোট শুরু থেকে শেষ পর্যন্ত এ দুই প্রার্থী বড় ধরনের কোনও অভিযোগও তুলতে পারেনি। যদিও ফলাফল শেষে সাখাওয়াত দাবী করেন সূক্ষ কারচুপি হয়েছে।

নির্বাচনে ৪ লাখ ৭৪ হাজার ৯৩১ ভোটারের মধ্যে ২ লাখ ৯৬ হাজার ৩৬ ভোট পড়ে। প্রদত্ত ভোটের হার ৬২ দশমিক ৩৩ ভাগ। নির্বাচনে ১৭৪টি কেন্দ্রে সেলিনা হায়াৎ আইভী (বাংলাদেশ আওয়ামী লীগ) নৌকা প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। সাখাওয়াত হোসেন খান (জাতীয়তবাদী দল বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ০৪৪ ভোট।

আরও পড়ুন- 


কাউন্সিলর পদে আ. লীগ ১৫ বিএনপি ৯টিতে জয়ী

/এফএস/ 

সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
যুবদলের ১৫১ সদস্যের কেন্দ্রীয় কমিটির অনুমোদন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম