আশুলিয়ায় শ্রমিক অসন্তোষ: সাবেক এমপি ও চেয়ারম্যানের বিরুদ্ধে মামলা

সাভার প্রতিনিধি
২৩ ডিসেম্বর ২০১৬, ১৭:১৬আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৬, ২২:৪৭

আশুলিয়ায় শ্রমিকদের বিক্ষোভ

আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় মদদ এবং উসকানি দেওয়ার অভিযোগে সাভারের সাবেক এমপি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি ডা. সালাউদ্দিন বাবুকে প্রধান আসামি করে মামলা করেছে পুলিশ। এ মামলায় সাভার উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি, সাত শ্রমিক নেতাসহ ১৫ জনের নামও উল্লেখ করা হয়েছে।

শুক্রবার সকালে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির মামলার বিষয়টি নিশ্চিত করেন।

বৃহস্পতিবার আশুলিয়া থানার উপ-পরিদর্শক মহিদুল বাদী হয়ে মামলাটি দায়ের করেন।

পুলিশ জানায়, আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকায় শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়ে দিয়েছেন শ্রমিক নেতারা। আর সাভারের বিএনপির সাবেক এমপি, উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যানসহ কিছু নেতাকর্মী তাদেরকে মদদ দিয়েছে। এমন অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার বিকালে আশুলিয়ার ইয়ারপুর এলাকায় অভিযান চালিয়ে উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মিকে গ্রেফতার করা হয়। এছাড়াও ওই দিন এ ঘটনায় উসকানি দেওয়ার অভিযোগে সাভার ও আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত শ্রমিক নেতাকে গ্রেফতার করা হয়। পরে বৃহস্পতিবার রাতে আশুলিয়া থানার উপ-পরিদর্শক মহিদুল বাদী হয়ে ১৫ জনের নাম উল্লেখ করে আরও ৭০/৮০ জনকে অজ্ঞাত করে থানায় মামলাটি দায়ের করেন।

এ ব্যাপারে আশুলিয়া থানার ওসি মহসিনুল কাদির বলেন, আশুলিয়ার শিল্পঞ্চল এলাকা অচল করার লক্ষ্যে বেশ কিছু শ্রমিক নেতারা বিভিন্ন পোশাক কারখানার শ্রমিকদের উসকানি দিয়ে আন্দোলনে নামিয়ে দেয়। আর বিএনপির সাবেক এমপি ও চেয়ারম্যান ওইসব শ্রমিক নেতাদের মদদ দিয়ে দেশে অরাজকতা সৃষ্টি করতে চেয়েছিল। এ কারণেই তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

প্রসঙ্গত, ১২ ডিসেম্বর আশুলিয়ার শিল্পাঞ্চল এলাকার ৪/৫টি পোশাক কারখানায় মজুরি বৃদ্ধির দাবিতে শ্রমিকরা কর্মবিরতি শুরু করে। কয়েকদিনের মধ্যে ওই অসন্তোষ শিল্পাঞ্চলের অর্ধশতাধিক কারখানায় ছড়িয়ে পড়ে। পরে বিজিএমই কর্তৃপক্ষ ৫৫টি কারখানা অনিদির্ষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করে।

এ ঘটনায় সাভার-আশুলিয়ার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সাত শ্রমিক নেতাকে গ্রেফতার করে পুলিশ।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম