১৬১ কেন্দ্রে আইভী, ১৩টিতে সাখাওয়াত জয়ী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৪ ডিসেম্বর ২০১৬, ০০:১৪আপডেট : ২৪ ডিসেম্বর ২০১৬, ০০:১৭

সেলিনা হায়াৎ আইভী ও সাখাওয়াত হোসেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের (নাসিক) দ্বিতীয় নির্বাচনে ১৭৪ কেন্দ্রের মধ্যে ১৬১টি কেন্দ্রে জিতেছেন আওয়ামী লীগের মেয়র প্রার্থী ডা. সেলিনা হায়াৎ আইভী। আর ১৩টি কেন্দ্রে জয়ী হয়েছেন সাখাওয়াত হোসেন খান।

নির্বাচনের ফলাফল থেকে জানা যায়, সিদ্ধিরগঞ্জের ৬৬টি কেন্দ্রের মধ্যে ১২টি কেন্দ্রে জয় পেয়েছেন সাখাওয়াত। আর এই ৬৬ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে প্রায় ৪২ হাজার ভোট। নৌকা পেয়েছে প্রায় ৫৭ হাজার ৪শ ভোট। ব্যবধান ছিল ১৫ হাজারে বেশী ভোট।

বন্দরে ৪৮টির মধ্যে মাত্র একটি কেন্দ্রে জয় পেয়েছে ধানের শীষ।আর এই ৪৮টি কেন্দ্রে ধানের শীষ পেয়েছে প্রায় ২১ হাজার ৬শ ভোট। এর বিপরীতে নৌকা পেয়েছে প্রায় ৫৩ হাজার ৪শ ভোট। এখানে ব্যবধান ছিল প্রায় ৩১ হাজার ৭শ ভোট।

অপরদিকে, শহরের ৬০টি কেন্দ্রেই পরাজয় হয়েছে সাখাওয়াতের। নারায়ণগঞ্জ সদরের ৬০ কেন্দ্রে ধানের শীষ পেয়েছে ৩২ হাজার ৬২৪ ভোট এবং নৌকা পেয়েছে ৬৪ হাজার ৫১২ ভোট। এখানে ব্যবধান ছিল ৩১ হাজার ৮৮৮ ভোট।

প্রসঙ্গত, ১৭৪ কেন্দ্রে ডা.সেলিনা হায়াৎ আইভী (বাংলাদেশ আওয়ামী লীগ) নৌকা প্রতীকে পেয়েছে ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট। সাখাওয়াত হোসেন খান (জাতীয়তবাদী দল বিএনপি) ধানের শীষ প্রতীকে পেয়েছেন ৯৬ হাজার ৪৪ ভোট। এছাড়া ইসলামী আন্দোলনের মাসুম বিল্লাহ হাত পাখা প্রতীকে ১৩ হাজার ৯১৪ ভোট, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কোদাল প্রতীকে ৬৭৪ ভোট, ইসলামী ঐক্যজোটের মুফতী ইজহারুল হক মিনার প্রতীকে ৯১০ ভোট পেয়েছেন। নির্বাচনে মোট ভোট পড়েছে ২ লাখ ৯৬ হাজার ৩৬ ভোট। ভোট প্রদানের হার ছিল ৬২ দশমিক ৩৩ শতাংশ। 

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম