ময়মনসিংহ সিটি কলেজিয়েট স্কুলের এসএসসি পরীক্ষার্থী ইশতিয়াক আহমেদ তন্ময় হত্যা মামলার দুই আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার রাতে হালুয়াঘাট উপজেলা থেকে তাদের গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা এ হত্যাকাণ্ডে জড়িত বলে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতরা হলেন, মামলার প্রধান আসামি মেহেদী হাসান সাগর (২১) ও রুহান ইসলাম রিয়াদ ওরফে ঘুড়ি রিয়াদ (২০)।
আজ সোমবার দুপুরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম জানান, রাতে গোপন সংবাদের ভিত্তিতে কোতোয়ালি মডেল থানা পুলিশের একটি দল হালুয়াঘাট উপজেলায় অভিযান চালিয়ে ওই দুজনকে গ্রেফতারে করা হয়।
তিনি আরও জানান, মেয়ে সংক্রান্ত ও স্মার্টফোনকে কেন্দ্র করে তন্ময় ও আলামিন সাগর গ্রুপের মধ্যে ঝগড়ার সূত্রপাত হয়। এরই জের ধরে সাগরের নেতৃত্বে ৮ থেকে ১০ জনের একটি দল তন্ময়ের ওপর হামলা চালায়। হামলার সময় সাগরের ছুরিকাঘাতে তন্ময়ের মৃত্যু হয়।
মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
প্রসঙ্গত, ২৩ ডিসেম্বর রাতে ইশতিয়াক আহমেদ তন্ময় হত্যার ঘটনায় তন্ময়ের বাবা ফরিদ আহমেদ বাদী হয়ে ৮ জনের নাম উল্লেখ করে এবং ২/৩ জনকে অজ্ঞাত আসামি করে মামলাটি দায়ের করা হয়।
/এমডিপি/








