সাড়ে ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৬, ১০:৩১আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১০:৪৭

ঘনকুয়াশার কারণে সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু হয়েছে। মঙ্গলবার সকাল পৌনে ৯ টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। বিআইডব্লিউটিসি পাটুরিয়া সেক্টরের ব্যবস্থাপক (বাণিজ্য) মোহাম্মদ সালাউদ্দিন বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। সাড়ে ৪ ঘণ্টা পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল শুরু

দৌলতদিয়া ফেরিঘাট শাখা বাণিজ্য বিভাগের ব্যবস্থাপক খোরশেদ আলম জানান, ঘন কুয়াশার কারণে নৌপথ না দেখার কারণে ভোর সাড়ে ৩টা-৪টা, ভোর সাড়ে ৪টা-সাড়ে ৫টা এবং ভোর পৌনে ৬টা- পৌনে ৯টা পর্যন্ত তিন বার ফেরি চলাচল বন্ধ ছিল।

ফেরি সেক্টরের সূত্র জানায়, দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ থাকার কারণে দৌলতদিয়া ঘাট এলাকায় ছোট বড় মিলে তিন শতাধিক যানবাহন পারাপাড়ের অপেক্ষায় রয়েছে।

এদিকে পাটুরিয়া ফেরিঘাট শাখা নৌপুলিশের সহকারী উপ পরিদর্শক মামুন হোসেন জানান, মানিকগঞ্জের শিবালয় উপজেলার পাটুরিয়া ফেরিঘাট এলাকায় বাস, ট্রাক ও ছোট গাড়ি মিলে চার শতাধিক যানবাহন নৌরুট পাড়ের অপেক্ষায় রয়েছে।

ফেরি সেক্টরের ওই দায়িত্বশীল কর্মকর্তারা জানান, যানবাহন ও যাত্রী পারাপারে পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে ছোট বড় মিলে ১৪ টি ফেরি চলাচল করছে।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম