নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩ ওয়ার্ডে ভোট স্থগিত

নারায়ণগঞ্জ প্রতিনিধি
২৭ ডিসেম্বর ২০১৬, ১৮:২৯আপডেট : ২৭ ডিসেম্বর ২০১৬, ১৮:৩১

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে ৩ ওয়ার্ডে ভোট স্থগিত ভোটার নিয়ে জটিলতার কারণে নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনে সিটি করপোরেশন এলাকার তিনটি ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশনের এক চিঠির প্রেক্ষিতে রিটার্নিং অফিসার ওই স্থগিতের সিদ্ধান্ত দেন।

নারায়ণগঞ্জ জেলা নির্বাচন অফিসার তারিফুজ্জামান জানান, নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনের ভোট হয়েছে ২২ ডিসেম্বর। কিন্তু আগে যারা কাউন্সিলর ছিল তারাই ছিল ভোটার। ফলে ২২ ডিসেম্বর নির্বাচিত কাউন্সিলরা ভোট দিতে পারছেন না। এ সংক্রান্ত জটিলতায় নির্বাচন কমিশন ১ থেকে তিনটি ওয়ার্ড, যেটা সিটি করপোরেশন এলাকাতে সে ওয়ার্ডগুলোতে বুধবার ভোট হবে না। কমিশনের সিদ্ধান্ত আমরা রিটার্নিং কর্মকর্তাদের জানিয়েছি।

নারায়ণগঞ্জ জেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জসিমউদ্দিন জানান, নির্বাচন কমিশনের পাঠানো এক চিঠির প্রেক্ষিতে ১ থেকে ৩ নম্বর ওয়ার্ডে ভোট গ্রহণ স্থগিত করা হয়েছে। তবে বাকি ৭টি ওয়ার্ডে ভোট হবে।

সাধারণ সদস্য ১ নম্বর ওয়ার্ডে (সিটি করপোরেশনের ১ থেকে ৯নম্বর ওয়ার্ড) সিদ্ধিরগঞ্জ থানা আওয়ামী লীগের সভাপতি মজিবুর রহমান একক প্রার্থী।

২নম্বর ওয়ার্ডে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১০ থেকে ১৮ নম্বর ওয়ার্ড) ভোট গ্রহণ হওয়ার কথা ছিল সরকারি তোলারাম কলেজ কেন্দ্রে।

৩ নম্বর ওয়ার্ডে সদস্য পদে (নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ১৯ থেকে ২৭নং ওয়ার্ড) ভোট গ্রহণ হওয়ার কথা ছিল বন্দরের এসএম শাহ রোডস্থ বি এম ইউনিয়ন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক