ঘন কুয়াশায় কারণে প্রায় পাঁচ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া রুটের ফেরি চলাচল পুনরায় সচল হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া ঘাটের ম্যানেজার মোহাম্মদ সালাউদ্দিন ফেরি চালুর বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার সকাল দশটার কয়েক মিনিট আগে পাটুরিয়া থেকে নোঙর করে থাকা ফেরিগুলো দৌলতদিয়ার পথে রওনা দেয়।
ফেরির ওই কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, বৃহস্পতিবার মধ্যরাত থেকে নদী অববাহিকায় হালকা কুয়াশা পড়তে থাকে। সময় বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার ঘনত্ব বেড়ে যায়। এতে নৌপথের দিক ফেরি চালকদের দৃষ্টির বাইরে চলে গেলে ফেরি ও লঞ্চ চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়ে। পরে দুর্ঘটনা এড়াতে কর্তৃপক্ষ ভোর রাত ৫টা থেকে ফেরি চলাচল বন্ধ করে দেওয়ার প্রায় ৫ ঘণ্টা পর ফেরি চলাচল পুনরায় সচল হয়।
উল্লেখ্য, কুয়াশার কারণে তিনটি ফেরি মাঝনদীতে কুয়াশায় অবরুদ্ধ হয়ে পদ্মায় আটকে পড়ে। এছাড়া পাটুরিয়া ঘাট এলাকায় সাতটি ফেরি এবং ছয়টি ফেরি দৌলতদিয়া ঘাটে যাত্রী ও যানবাহন বোঝাই করে নোঙর করে থাকতে বাধ্য হয়েছে।
জানা যায়, দীর্ঘ সময় ফেরি বন্ধ থাকার কারণে পদ্মার দু’পারে ফেরি পারাপারের অপেক্ষায় আটকা পড়ে আছে যাত্রীবাহীবাস, মাইক্রোবাস ও পণ্য বোঝাই ট্রাকসহ ৫ শতাধিক যানবাহন।
/এইচকে/








