আশুলিয়ায় নির্মাণাধীন কারখানার ছাদ ধসে নিহত ৩

সাভার প্রতিনিধি
২৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৭আপডেট : ২৯ ডিসেম্বর ২০১৬, ১৮:৩৭

আশুলিয়া আশুলিয়ায় একটি নির্মাণাধীন কারখানার ছাদ ধসে তিন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার বিকালে  জিরাবো এলাকার প্রাইমাল ফুড অ্যান্ড ড্রিংকস লিমিটেড কারখানায় ছাদ ঢালাইয়ের কাজ করার সময় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন নির্মাণ শ্রমিক জাহাঙ্গীর (২০), জালাল (৫০) ও শহিদুল (৫৫)।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, আশুলিয়ার জিরাবো এলাকায় সকাল থেকেই শেখ আব্দুল্লাহ ও শামছুল মিয়ার মালিকানাধীন প্রাইমাল ফুড অ্যান্ড ড্রিংকস লিমিটেডের একটি কারখানায় ছাদ ঢালাইয়ের কাজ করছিলেন বেশ কয়েকজন নির্মাণ শ্রমিক। বিকেলের দিকে হঠাৎ করে ওই কারখানার ছাদের এক পাশ ধসে পড়ে। এ সময় তিন শ্রমিক ধসে পড়া ছাদের নিচে পড়ে গুরুতর আহত হন। আশঙ্কাজনক অবস্থায় তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আশুলিয়ার ডিইপিজেড ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল হামিদ বিষয়টি নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নির্মাণাধীন কারখানাটির রড ও সিমেন্ট খুবই নিম্নমানের থাকায় এই দুর্ঘটনা ঘটেছে।

তবে এ বিষয়ে আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত)  একে এম শামীম হাসান বলেন, এ ঘটনায় এখন পর্যন্ত কোনও অভিযোগ করা হয়নি। তবে বিষয়টি তদন্ত করে কারখানা মালিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে তিনি জানান।

আরও পড়ুন:
হাত-পা বেঁধে পেট্রোল ঢেলে যুবককে পুড়িয়ে হত্যার অভিযোগ

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম