৩ ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়ায় ফেরি চলাচল ফের শুরু

মানিকগঞ্জ প্রতিনিধি
৩০ ডিসেম্বর ২০১৬, ১১:০০আপডেট : ৩০ ডিসেম্বর ২০১৬, ১১:০০

ফেরি চলাচল শুরু ঘনকুয়াশার প্রায় তিন ঘণ্টা বন্ধ থাকার পর পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ফেরি চলাচল আবার শুরু হয়েছে। শুক্রবার সকাল ১০টা থেকে ফেরি চলাচল শুরু করা হয়। 

অভ্যন্তরীণ নৌ পরিবহণ করপোরেশনের (বিআইডব্লিউটিসি) পাটুরিয়া সেক্টরের সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল বাংলা ট্রিবিউনকে এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, ঘনকুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে শুক্রবার সকাল ৭টা থেকে ফেরি চলাচল বন্ধ থাকার পর সকাল ১০টায় চালু হয়। এর আগে ভোর ৫টা থেকে ৬টা পর্যন্ত এক ঘন্টা বন্ধ থাকার পর ৭টায় চালু করা হয়েছিল। তবে চালু হওয়ার এক ঘন্টা যেতে না যেতেই আবারও ঘনকুয়াশায় নৌপথ অবরুদ্ধ হয়ে নৌযান চলাচল বন্ধ হয়ে পরে।

দফায় দফায় ফেরি বন্ধ থাকায় দুই পাড়ে যাত্রীবাহী বাসসহ ৫ শতাধিক গাড়ি পারাপারের জন্য আটকে পড়ে বলেও জানান তিনি। এতে পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাটে যানজটের সৃষ্টি হয়। শীতের মধ্যে ঘাটে ও মাঝ নদীতে ফেরিতে আটকে পড়া যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।

আরও পড়ুন- 

জেলা পরিষদ নির্বাচন: বিদ্রোহীদের বিরুদ্ধে অ্যাকশন নেবে না আ. লীগ

/এফএস/ 

সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম