রূপালী চরে ফলছে ‘বিষমুক্ত’ লাউ

গোপালগঞ্জ প্রতিনিধি
৩১ ডিসেম্বর ২০১৬, ০৯:৪২আপডেট : ৩১ ডিসেম্বর ২০১৬, ০৯:৪৫

রূপালী চরে ফলছে ‘বিষমুক্ত’ লাউ

গোপালগঞ্জের বর্ণি বাওড়ের রূপালী চরে এক হাজার কৃষক পরিবেশ বান্ধব ফসল উৎপাদন কর্মসূচির আওতায় লাউ আবাদ করেছেন। তারা ফলও পেয়েছেন। চরের প্রতিটি মাচায় দুলছে লাউ। এ চরে চাষ হওয়া সব লাউ-ই বিষমুক্ত। অর্গানিক পদ্ধতিতে উৎপাদিত এ লাউ খেতে সুস্বাদু। বেশি দাম দিয়ে ক্রেতারা চরের লাউ কিনছেন। তাই কৃষক বাড়তি আয়ের সুযোগও পাচ্ছেন।

রূপালী চরে ফলছে ‘বিষমুক্ত’ লাউ

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি অফিস জানিয়েছে, এ বছর ওই চরের ৬ হেক্টর জমিতে বিষমুক্ত লাউয়ের আবাদ করেছেন হাজার খানেক কৃষক। প্রতি হেক্টরে খরচ বাদে কৃষক অন্তত ৪ লাখ টাকা লাভ পাবেন বলে কৃষি অফিস জানিয়েছে।

নকড়িরচর গ্রামের কৃষক বোরহান মল্লিক, জাকির সরদার ও বাচ্চু সিকদার বলেন, বর্ষা মৌসুমে আমরা কৃষি বিভাগ ও পিরোজপুর- গোপালগঞ্জ-বাগেরহাট সম্বন্বিত কৃষি উন্নয়ন প্রকল্পের পরামর্শে কচুরিপানার বেডে ভাসমান সবজি চাষ করি। বর্ষার পানি নেমে যাওয়ার পর ওই বেড মাটিতে মিশিয়ে দিয়ে লাউয়ের আবাদ করেছি। লাউয়ের ফলন ভালো। লাভও বেশি হচ্ছে।

রূপালী চরে ফলছে ‘বিষমুক্ত’ লাউ

একই গ্রামের কৃষক হানিফ মল্লিক বলেন, ‘আমরা গত ২০ বছর ধরে এ চাষাবাদ করে আসছি। কিন্তু লাভ তেমন হতো না। এখন কৃষি বিভাগ আধুনিক প্রযুক্তি, পরামর্শসহ সব ধরনের সুযোগ সুবিধা দিয়েছে। তাই আমরা বিষমুক্ত সবজি উৎপাদন করছি। আমাদের চরে সবজির চাষ ও উৎপাদন বেড়েছে। বাজারে এ সবজির চাহিদা ও দাম বেশি। এ কারণে আমরা পয়সার মুখ দেখছি।’

রূপালী চরে ফলছে ‘বিষমুক্ত’ লাউ

ওই ব্লকের উপসহকারী কৃষি কর্মকর্তা প্রদীপ হালদার বলেন, নকড়িরচর গ্রাম পারকুশলী ব্লকের অন্তর্ভুক্ত। এ ব্লকে বিষমুক্ত সবজির আবাদ প্রতি বছরই বৃদ্ধি পাচ্ছে। আমাদের পরামর্শে কৃষক নিরাপদ সবজি উৎপাদন করে আর্থসামাজিক অবস্থার পরিবর্তন ঘটাচ্ছেন।

গোপালগঞ্জ সদর উপজেলা কৃষি কর্মকর্তা মিজানু রহমান বলেন, সবজিতে মানবদেহের ক্ষতিকর বিষের ব্যবহার শূন্যে নামিয়ে আনতে কৃষকের মধ্যে সচেতনতা সৃষ্টি করা হচ্ছে। অধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণ করে চরের কৃষক বিষমুক্ত নিরাপদ সবজি উৎপাদন করছেন। এতে কীটনাশকের খরচ বেঁচে যাচ্ছে। ফসলের উৎপাদন খরচ কমছে। তাদের আয় বাড়ছে। এ কারণে লাভজনক নিরাপদ সবজি চাষে কৃষক আগ্রহ দেখাচ্ছেন।

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
বিদ্যুতের দাম বাড়ায় শিল্প ও জ্বালানি খাতে উৎপাদন ব্যয় বাড়বে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম