আশুলিয়ায় শ্রমিক অসন্তোষের ঘটনায় অভিনেতা এ আর মন্টুকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ। সোমবার সকালে রাজধানীর উত্তরার একটি শপিংমলের সামনে থেকে স্থানীয় থানা পুলিশের সহযোগিতায় তাকে গ্রেফতার করা হয়।
সাভার মডেল থানা ও ঢাকা জেলা উত্তর গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ সুপার মাহবুবর রহমান জানান, শ্রমিকদের উস্কানি দেওয়ার অভিযোগে সাত শ্রমিক নেতা ও তাদের মদদ দেওয়ার অভিযোগে বিএনপির সাবেক এমপি ও ঢাকা জেলা বিএনপির সভাপতি সালাউদ্দিন বাবু,বিএনপি নেতা সাভার উপজেলা ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিনি আক্তার উর্মি, বিএনপি নেতা ও উপজেলা ভাইস চেয়ারম্যান দেওয়ান মইনউদ্দিন বিপ্লব ও অভিনেতা এ আর মন্টুসহ ১৫জনের নাম উল্লেখ করে আরও ৬০/৭০জনকে অজ্ঞাত করে আশুলিয়া থানায় একটি মামলা দায়ের করে পুলিশ। ওই মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারের পর তাকে জিজ্ঞাসাবাদের জন্য ঢাকা জেলা (উত্তর) ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।
এছাড়াও এ আর মন্টুর বিরুদ্ধে ঝুট ব্যবসা দখল ও নিয়ন্ত্রণসহ আশুলিয়া থানায় বেশ কয়েকটি কয়েকটি অভিযোগ রয়েছে বলেও জানিয়েছেন তিনি।
/এমডিপি/







