নারায়ণগঞ্জ শহরের বাবুরাইল এলাকায় ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এ সময় কারখানা থেকে ২৫০ পিস ইয়াবাসহ বিপুল পরিমান ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জাম উদ্ধার করা হয়। মঙ্গলবার ভোরে এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়।
জেলা অতিরিক্ত পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হলেন, আমজাদ হোসেন (৪০), সামিউল ইসলাম (৩৫) ও রাজেশ চৌধুরী শ্যাম (৪০)।
আজ বিকেলে জেলা পুলিশ সুপারের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে পুলিশ সুপার মোস্তাফিজু রহমান জানান, ভোরে বাবুরাইল এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে ডিবির এসএই মাজহারুল ইসলামের নেতৃত্বে গ্রেফতার আমজাদ হোসেন বাদলের বাসায় অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানা, ২৫০ পিছ ইয়াবা, বিপুল পরিমান ইয়াবা তৈরির কাঁচামাল ও সরঞ্জামসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
কারখানাটিতে ইয়াবা তৈরি করে বিভিন্ন স্থানে সরবরাহ করা হত বলেও জানিয়েছেন পুলিশ সুপার মোস্তাফিজুর রহমান।
/এমডিপি/








