ধানের কুঁড়ায় বিবর্ণ প্রকৃতি ও জনপদ, দুর্ভোগে এলাকাবাসী

গাজীপুর প্রতিনিধি
০৪ জানুয়ারি ২০১৭, ১১:০৫আপডেট : ০৪ জানুয়ারি ২০১৭, ১১:১১

ধানের কুঁড়ায় বিবর্ণ প্রকৃতি ও জনপদ, দুর্ভোগে এলাকাবাসী

গাজীপুরের দাইপাড়া এলাকার বাড়িঘরের চালে কুঁড়ার স্তূপ জমেছে। ২৪ ঘণ্টার ঘরের জানলা-দরজা বন্ধ রাখেন লোকজন। তারপরও কুঁড়া পড়ছে খাবারে। কুঁড়ার আস্তর পড়ে বর্ণ হারিয়েছে গাছপালা, লতাপাতা। দিনরাত চিড়ার মিল থেকে উড়ে আসা কুঁড়ার কারণে দুর্ভোগ পোহাতে হচ্ছে শ্রীপুর উপজেলার মাওনা চৌরাস্তা দাইপাড়া এলাকাবাসীর।

সরেজমিনে গিয়েও একই চিত্র দেখা গেছে। এ বিষয়ে দাইপাড়ার বাসিন্দা আব্দুল আজিজ বলেন, ‘হাজী নূরুল হুদার চিড়ার মিল থেকে দিনরাত ধানের কুঁড়া উড়ে উড়ে আসছে। গত সাত মাস যাবত কুঁড়া উড়ে এসে ঘরের চাল, গাছপালা বিবর্ণ হয়ে পড়েছে। নারিকেল গাছ মরে যাওয়ার উপক্রম হয়েছে। বিভিন্ন গাছে ফল ধরাও বন্ধ।  সারাদিন ঘরের দরজা জানালা বন্ধ করে থাকতে হয়। কুঁড়ার কারণে শোবার ঘরেই খাবার রান্না করতে হচ্ছে।’

ধানের কুঁড়ায় বিবর্ণ প্রকৃতি ও জনপদ, দুর্ভোগে এলাকাবাসী

কৃষক ঈমান আলী হাজী বলেন, চিড়ার মালিককে নানা অসুবিধার কথা বলা হয়েছে। কিন্তু তিনি কথা কানে তোলেননি। চিমনি ছাড়া উম্মুক্তভাবে কুঁড়া উড়িয়ে চিড়ার মিল পরিচালনা করছেন তিনি।

গৃহবধূ আকলিমা আক্তার বলেন, শোবার ঘরে চুলা নিয়ে রান্না-বান্না করতে হয়। পরিবারের সব সদস্যদের হাঁচি-কাশি লেগেই থাকে। এ দুর্ভোগের যেন শেষ নেই। জালাল উদ্দিন নামে আরেকজন বলেন, চিড়ার মিলের আশপাশের এলাকার লোকজন শ্বাস-প্রশ্বাস জনিত রোগে আক্রান্ত হচ্ছেন।

একই এলাকার আইনুদ্দীন বলেন, অস্বাস্থ্যকর পরিবেশ তৈরি করে চিড়ার মিলের মালিক আশপাশের বাসিন্দাদের উচ্ছেদে বাধ্য করছেন।

সাহাজ উদ্দিন বলেন, চিড়ার মিল মালিকের কাছে এলাকাবাসী জিম্মি হয়ে পড়েছে।

এ ব্যাপারে তেলিহাটী ইউনিয়ন পরিষদ সদস্য মোবারক হোসেন জানান, এলাকাবাসীর কাছ থেকে চিড়ার মিল মালিকের বিরুদ্ধে অভিযোগ পেয়েছি। পরিবেশ স্বাভাবিক করতে সব মহলের সহযোগিতা প্রয়োজন।

চিড়া মিল মালিক হাজী নূরুল হুদা বলেন, ‘পরিবেশ অধিদফতরের ছাড়পত্র নিয়েই মিল পরিচালনা করছি। মিলের চারপাশে আমারই জায়গা। বেশি বাতাস থাকলে কিছু কুঁড়া উড়ে যেতে পারে। তবে অভিযোগকারীদের অভিযোগের সুনির্দিষ্ট কোনও ভিত্তি নেই।’

 /এসটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
পঞ্চগড়ে ভাগনিকে সংঘবদ্ধ ধর্ষণ ও মামিকে ধর্ষণচেষ্টার অভিযোগে মামলা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম