শিবপুরে ডাকাতদলের ৪ সদস্য গ্রেফতার

নরসিংদী প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৭, ১৭:১৮আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৭:১৮

নরসিংদীতে আন্তঃজেলা ডাকাত দলের ৪ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। শিবপুর মডেল থানা পুলিশ বুধবার গভীর রাতে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার বিকালে এক সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম এসব তথ্য জানান।

গ্রেফতারকৃত ৪ ডাকাত গ্রেফতারকৃত ডাকাত দলের সদস্যরা হলো- শিবপুরের উত্তর সাধারচর গ্রামের মো. আওলাদ হোসেন (৩৭), খৈনকুট গ্রামের মো. রতন মিয়া (২৯), নোয়াদিয়া গ্রামের মোজাম্মেল হক (২২) ও একই গ্রামের মো. কবির হোসেন (২০)।

সংবাদ সম্মেলনে নরসিংদীর পুলিশ সুপার আমেনা বেগম জানান, গ্রেফতারকৃতরা নরসিংদীসহ আশেপাশের বিভিন্ন জেলায় ডাকাতি করতো। তাদের বিরুদ্ধে নরসিংদীর শিবপুর ও পলাশ থানাসহ ব্রা‏হ্মণবাড়িয়া, হবিগঞ্জ এবং গাজীপুর জেলায় একাধিক ডাকাতির মামলা রয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে বৃহস্পতিবার রিমান্ড চেয়ে গ্রেফতারকৃতদের আদালতে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

/এমও/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম