না’ গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, কাউন্সিলরসহ আটক ৪

নারায়ণগঞ্জ প্রতিনিধি
০৫ জানুয়ারি ২০১৭, ১৭:৪৩আপডেট : ০৫ জানুয়ারি ২০১৭, ১৭:৪৭

না’ গঞ্জে যুবদলের মিছিলে পুলিশের লাঠিচার্জ, কাউন্সিলরসহ আটক ৪ নারায়ণগঞ্জে মহানগর যুবদলের নেতা-কর্মীদের মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন। এ সময় মিছিল থেকে মহানগর যুবদলের আহ্বায়ক ও  সিটি করপোরেশনের ১৩ নম্বর কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদসহ ৪জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে ডিআইটি বাণিজ্যিক এলাকার জেলা বিএনপির কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।  

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)আসাদুজ্জামান বলেন, ‘শহরের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে মিছিলটি ছত্রভঙ্গ করে দেওয়া হয়। এসময় পুলিশের কাজে বাধা দেওয়ায় ৪ জনকে আটক করা হয়েছে।’

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে,আজ বিকাল ৩টা থেকে শহরের ডিআইটি বাণিজ্যিক এলাকায় জেলা বিএনপির কার্যালয়ে অবস্থান নেন নগর বিএনপির সেক্রেটারি এটিএম কামালসহ কয়েকজন নেতাকর্মী।অপরদিকে, সোয়া ৩টার দিকে শহরের মণ্ডলপাড়া পুল এলাকা থেকে কালো পতাকা নিয়ে মহানগর যুবদলের আহ্বায়ক ও কাউন্সিলর খোরশেদের নেতৃত্বে একটি মিছিল বের হয়। মিছিলটি গুলশান হলের সামনে আসলে পুলিশ বাধা দিয়েই বেধড়ক লাঠিচার্জ করে। এতে যুবদল নেতা জুলহাস, মহানগর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুর রহমান রশুসহ ১০ থেকে ১২ জন আহত হন। একই সময়ে জেলা বিএনপি কার্যালয়ের নিচে নেতাকর্মীরা জড়ো হলে পুলিশের লাঠিচার্জ করে।

এছাড়া পুলিশ যুবদলের মিছিল থেকে খোরশেদ ছাড়াও যুবদলের যুগ্ম আহ্বায়ক রানা মুজিব, যুবদল নেতা আলামিন খান ও বাদশা মিয়াকে আটক করে।

/এমডিপি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম