গোপালগঞ্জে মূর্তি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৩

গোপালগঞ্জ প্রতিনিধি
০৬ জানুয়ারি ২০১৭, ১১:৫৫আপডেট : ০৬ জানুয়ারি ২০১৭, ১১:৫৬

গোপালগঞ্জে মূর্তি ভাঙচুরের ঘটনায় গ্রেফতার ৩ গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তিনটি মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনায় টুঙ্গিপাড়া থানায় মামলা করা হয়েছে। বৃহস্পতিবার রাতে এজাহারভুক্ত তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

আসামিরা হলেন সোহেল শেখ, সবুর শেখ ও তোরাব আলী শেখ।

এর আগে রাতে ডুমুরিয়া ইউনিয়র পরিষদের সাবেক চেয়ারম্যান সুখময় বাইন বাদী হয়ে ২০ জনের নাম উল্লেখসহ আরও ৩০-৩৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা করেন।

মামলার বিবরণে জানা গেছে, বুধবার গভীর রাতে টুঙ্গিপাড়া উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের জামাই বাজারের সার্বজনীন দুর্গা মন্দিরের গ্রিল ভেঙে ভেতরে ঢুকে দুর্গা মন্দির, পাশের হরি মন্দির ও রাধা গোবিন্দ মন্দিরের মূর্তি ভেঙে ফেলে দুর্বৃত্তরা।

মামলার বাদী সুখময় বাইন জানান, জামাই বাজারের একটি সরকারি জমিতে বাঁশবাড়িয়া গ্রামের এজাজ শেখ দোকান তুলতে যায়। স্থানীয় হিন্দু সম্প্রদায়ের লোকজন এতে কয়েক দফা বাধা দেয়। এ নিয়ে তার সঙ্গে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে ওই দুর্গা মন্দিরে মূর্তি ভাঙচুরের ঘটনা ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।

টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিউল্লাহ বলেন, ‘আমরা অভিযান চালাচ্ছি। ঘটনাটি রাতে ঘটেছে। কে বা কারা ভাঙচুর করেছে তা আমাদের কাছে স্পষ্ট নয়। আমরা এরই মধ্যে তিনজনকে গ্রেফতার করেছি। সরকারি জমি দখল নিয়ে এ ভাঙচুর হয়েছে বলে ধারণা করা হচ্ছে।’

জেলা প্রশাসক মোহাম্মদ মোখলেসুর রহমান সরকার বলেন, ‘বিষয়টি স্পর্শকাতর। এটি প্রধানমন্ত্রীর নিজ উপজেলা। তাই আমরা সার্বক্ষণিক বিষয়টি নজরদারিতে রেখেছি। যাদের  নাম এসেছে তাদের আমরা গ্রেফতার করব। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। ’

আরও পড়ুন:
আইভীর শপথ অনুষ্ঠানে আসেননি শামীম, এসেছেন সেলিম

/বিটি/

সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম