ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে টানা সোয়া আট ঘন্টা ফেরি চলাচল বন্ধ ছিল। তবে শনিবার সকাল সাড়ে ৮টার দিকে ফেরি চলাচল ফের স্বাভাবিক হয়েছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি) পাটুরিয়ার সহকারী ব্যবস্থাপক (বাণিজ্য) মহিউদ্দিন রাসেল ও পাটুরিয়া নৌ পুলিশের ইনচার্জ সামসুল আলম ফেরি চলাচল স্বাভাবিকের বিষয়টি জানিয়েছেন।
ফেরি সেক্টরের ওই কর্মকর্তা জানান, কুয়াশার তীব্রতার কারণে নদী পথে নিকটবর্তী কোনও কিছু দেখা সম্ভব না হওয়ার কারণে শুক্রবার দিনগত রাত সোয়া ১২টা থেকে শনিবার সকাল সাড়ে ৮টা পর্যন্ত বন্ধ থাকার পর ফেরি চলাচল আবার স্বাভাবিক হয়েছে।
আরও পড়ুন-
যে কারণে আইভীর শপথে গেলেন না শামীম ওসমান
লিটন হত্যা নিয়ে যা ভাবেন পৌর মেয়র
/এফএস/








