ঘন কুয়াশার কারণে টাঙ্গাইলে বঙ্গবন্ধু সেতুর ওপর তিন ঘন্টা সব ধরনের যান চলাচল বন্ধ ছিল। শনিবার ভোর সাড়ে ৫টা থেকে সকাল সাড়ে ৮টা পর্যন্ত যান চলাচল বন্ধ থাকে। ফলে সৃষ্টি হয় গাড়ির দীর্ঘ লাইন।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আসাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে ভোর সাড়ে ৫টার দিকে সেতুর ওপর দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। সকাল সাড়ে ৭টায় কুয়াশা একটু কমে এলে শুধু যাত্রীবাহী বাস চলাচলের জন্য ছেড়ে দেওয়া হয়। এরপর সকাল সাড়ে ৮টা থেকে ট্রাক চলাচল শুরু হয়।
এর আগেও শুক্রবার রাত ১০টার সময় একই কারণে সেতুতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। পরে রাত সাড়ে ১০টায় আবারও যানবাহন চলাচল শুরু হয়।
আরও পড়ুন-
লিটন হত্যা নিয়ে যা ভাবেন পৌর মেয়র
/এফএস/








