ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতু দিয়ে যানবাহন চলাচল বন্ধ প্রায় সাড়ে তিন ঘণ্টা বিঘ্নিত হয়। রবিবার (৭ ডিসেম্বর) ভোর সাড়ে ৪টা থেকে সেতুর ওপর দিয়ে যানবাহন চলাচল বন্ধ করে দেয় সেতু কর্তৃপক্ষ। তবে সকাল ৮টার দিকে যান চলাচল ফের শুরু হয়।
তবে কয়েক ঘণ্টা যানচলাচল বন্ধ থাকার কারণে সেতুর উভয়পাশে যানবাহনের দীর্ঘ লাইন দেখা যায়।
বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঘন কুয়াশার কারণে বঙ্গবন্ধু সেতুতে যে কোনও ধরনের দুর্ঘটনা এড়াতে যানবাহন চলাচল বন্ধ করে দেওয়া হয়। তবে সেতু দিয়ে যানবাহনের চাপ কম থাকায় খুব বেশি যানজটের সৃষ্টি হয়নি। কুয়াশার ঘনত্ব কমে আসায় ৮টার দিকে আবারও যানবাহন চলাচল শুরু হয়েছে।
আরও পড়ুন-
৩ বছরে বেশিরভাগ সমাবেশের অনুমতি পায়নি বিএনপি
জঙ্গি সাদ্দামের শ্বশুর বাড়িও ফাঁকা
/এফএস/








