পদ্মা সেতুর কাজ ৪০ ভাগ সম্পন্ন: ওবায়দুল কাদের

মাদারীপুর প্রতিনিধি
০৮ জানুয়ারি ২০১৭, ১৪:৩৩আপডেট : ০৮ জানুয়ারি ২০১৭, ১৪:৩৩

ওবায়দুল কাদের (ফাইল ফটো) পদ্মা সেতুর নির্মাণ কাজের শতকরা ৪০ ভাগ এখন পর্যন্ত সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ২০১৮ সালের ডিসেম্বরে শতভাগ কাজ সম্পন্ন হবে জানিয়েছেন তিনি।

রবিবার (৮ ডিসেম্বর) সকালে মাদারীপুরের শিবচরে পদ্মা সেতুর বহুমুখী প্রকল্পের জাজিরা অ্যাপ্রোচ সড়কের শিবচর-কাঁঠালবাড়ি অংশের ৮ কিলোমিটার অ্যাপ্রোচ সড়কের উদ্ধোধন শেষে সেতুমন্ত্রী এ কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতি অনুযায়ী যথা সময়ে পদ্মা সেতুর নির্মাণ কাজ শেষ হবে। এজন্য এ বহুমুখী সেতুর কাজ দ্রুতগতিতে এগিয়ে চলছে। এ লক্ষ্যে মাওয়া সংযোগ সড়ক শতভাগ, মাওয়া সার্ভিস এরিয়া ও সড়ক শতভাগ এবং ২০টি কালভার্ট ও ৫টি সেতুর কাজ সম্পন্ন হয়েছে।’

এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন শরিয়তপুর-১ আসনের সাংসদ এবিএম মোজাম্মেল হক, পদ্মা বহুমুখী প্রকল্পের প্রকল্প পরিচালক মো. শফিকুল ইসলাম, মাদারীপুরের জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার আনছার উদ্দিনসহ অন্য কর্মকর্তারা।

আরও পড়ুন- 

জঙ্গি সাদ্দামের শ্বশুর বাড়িও ফাঁকা

/এফএস/

সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক